প্রকাশিত: ০৮/১০/২০২১ ৬:০০ পিএম

কুমিল্লার লালমাই উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সদস্য হয়েছে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র আজমাইন আঞ্জুম নোয়েল (১২)। গত ৪ অক্টোবর কুমিল্লা জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপি ও সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল এই কমিটির অনুমোদন দেন।

তবে বুধবার (০৬ অক্টোবর) সকালে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জাহিদুল ইসলাম চৌধুরী শিপন নোয়েলকে ৪র্থ শ্রেণির শিক্ষার্থী দাবি করে তার ফেসবুকে একটি পোস্ট দেন।

বিষয়টি নিয়ে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। পরে বিকেলে আরেকটি প্রেস বিজ্ঞপ্তিতে আজমাইন আঞ্জুম নোয়েলকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

জানা যায়, উপজেলা প্রতিষ্ঠার চার বছর পর গত ৪ অক্টোবর কুমিল্লার লালমাই উপজেলা ছাত্রলীগের প্রথম কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি হয়েছেন শাহপরান সওদাগর ও সাধারণ সম্পাদক হয়েছেন আরিফুল ইসলাম রাব্বি। আগামী এক বছরের জন্য উপজেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

আজমাইন আঞ্জুম নোয়েলের বাবা মো. ইউনিভার্সাল কামাল বলেন, আমার ছেলের বয়স ১২। সে ৪র্থ শ্রেণিতে নয়, কুমিল্লা নগরীর একটি স্কুলে ৬ষ্ঠ শ্রেণিতে পড়ছে। আমার ছেলে ছাত্রলীগের কমিটিতে স্থান পাওয়াতে কোনো সমস্যা দেখছি না। বঙ্গবন্ধু ১০ বছর বয়সে ছাত্রলীগ করেছেন।

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপি বলেন, টাইপিং মিসটেকের কারণে তার নাম কমিটিতে এসেছে। আজমাইন আঞ্জুম নোয়েল নামে আমাদের ছাত্রলীগ করে এমন কেউ নেই। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে

পাঠকের মতামত

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...