প্রকাশিত: ২৮/১২/২০১৮ ১০:৩৪ এএম

সংবাদ বিজ্ঞপ্তি:
বাংলাদেশ আ’লীগ মনোনীত নৌকা প্রার্থী শাহীন আকতার চৌধুরীর সমর্থনে বৃহস্পতিবার বিকেলে উখিয়ার কোট বাজার স্টেশনে অনুষ্ঠিত পথসভায় উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদি বলেছেন, আগামী ৩০ ডিসেম্বর বিজয়ের মাসে নতুন বিজয় হবে। আর সে বিজয়টি হবে জননেত্রী শেখ হাসিনার। বিএনপি জামায়াত নির্বাচন বানচাল করার জন্য নানা ষড়যন্ত্র শুরু করেছে। উখিয়া টেকনাফে নৌকার যে গণজোয়ার সৃষ্টি হয়েছে তাতে বিএনপি জামায়াত যে ষড়যন্ত্র শুরু করেছে তা ভেসে যাবে।

এমপি বদি আরো বলনে, নৌকা স্বাধীনতার মার্কা, নৌকা উন্নয়নের মার্কা। অপর দিকে ধানের শীষ যুদ্ধাপরাধীদের মার্কা, দুর্নীতির মার্কা, পেট্রোল বোমার মার্কা। বিএনপি নেত্রী খালেদা জিয়া দুর্নীতির মামলায় দন্ডিত হয়ে কারাগারে আছেন। তাই তার দলের প্রার্থী বিএনপি নেতা শাহজাহান চৌধূরী নানা ষড়যন্ত্র ও মিথ্যাচারের রাজনীতি শুরু করেছে। এমপি বদি বলেন, গত ১০ বছরে উখিয়া-টেকনাফের চেহারা বদলে গেছে। রাস্তা-ঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা সব ক্ষেত্রে উন্নয়নের ছোয়া। অথচ বিএনপি নাকি উন্নয়ন দেখছে না। তারা নিজেরা কোন করতে পারেনি সেই সাথে আওয়ামীলীগ সরকারের উন্নয়নও সহ্য করতে পারে না। তাই তারা মিথ্যাচারের রাজনীতি শুরু করেছে। তিনি আরো বলেন, ৩০ ডিসেম্বর সবাইকে কেন্দ্র পাহারা দিতে হবে। না হলে বিএনপি-জামায়াত ভোট কেন্দ্র গোলযোগ ও নাশকতা করতে পারে। ইনশাল্লাহ আগামী ৩০ ডিসেম্বর উখিয়া টেকনাফের গরীব দুঃখী মানুষ নৌকায় ভোট দিয়ে এসব বিএনপি জামায়াতকে বিতাড়িত করবে।

অন্যান্য বক্তারা আরো বলেন, উন্নয়ন ও আ’লীগ সমার্থক। তাই উখিয়া টেকনাফের অসমাপ্ত উন্নয়ন সমাপ্তের জন্য শাহীন চৌধুরীকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। সভায় আরো বক্তব্য রাখেন, উখিয়া টেকনাফের নৌকার প্রার্থী শাহীন আকতার চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হক চৌধূরী, সাবেক সেনা কর্মকর্তা মেজর (অব) আবু তাহের, উখিয়া উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, টেকনাফের ভাইস চেয়ারম্যান রফিক উদ্দিন,জেলা আ’লীগের ত্রান বিষয়ক সম্পাদক ইউনুছ বাঙ্গালী, হলদিয়াপালং ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলম, রতœাপালং ইউপি চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী, রতœাপালং ইউপির সাবেক চেয়ারম্যান আব্বাস উদ্দিন, হলদিয়াপালং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামাল উদ্দিন মিন্টু,জেলা আ’লীগ নেতা আবুল মনসুর চৌধুরী, উখিয়া উপজেলা আ’লীগের যুগ্ন সাধারন সম্পাদক নুরুল হুদা, সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম মাবু, তরুন আওয়ামীলীগ নেতা ইমরুল কায়েস চৌধুরী, উখিয়া আ’লীগের প্রচার সম্পাদক রাসেল চৌধুরী উপজেলা যুবলীগের সভাপতি মুজিবুল হক আজাদ, সাধারন সম্পাদক ইমাম হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মকবুল হোসেন মিথুন, সাধারন সম্পাদক ইব্রাহিম আজাদ, প্রমুখ। অপরদিকে থাইংখালী সরকারী প্রাথকি বিদ্যালয়ের মাঠে বিশাল পথসভা অনুষ্ঠিত হয়।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...
Single Page Footer