প্রকাশিত: ২১/০৭/২০১৯ ৭:১৭ এএম

প্রেস বিজ্ঞপ্তি
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি ও আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া বলেছেন, দেশ উন্নয়নের সঙ্গে মননের উন্নতি ও মানবিকতার বিকাশ ঘটাতে হবে। এতেই দেশের উন্নয়ন হবে। কক্সবাজারের গুরুত্ব উপলব্ধি সরকার উন্নয়নের মহাযজ্ঞ বাস্তবায়ন করছে। তাই এখানকার উন্নয়নের সঙ্গে সমন্বয় করে সেই ধরণের গুণগত মানসম্পন্ন গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে গড়ে তুলতে। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের জীবনমান উন্নয়নে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করছে।

শনিবার (২০ জুলাই) রাত সাড়ে ৮ টায় কক্সবাজার প্রেসক্লাব মিলনায়তনে ‘কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন’ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার বিপ্লব বড়–য়া এসব কথা বলেন।

কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেলের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চিত্র নায়ক ফেরদৌস, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রিয় কমিটির সদস্য এডভোকেট আয়াছুর রহমান ও মুজিবুল ইসলাম, সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস রানা, সংগঠনের সদস্য নজিবুল ইসলাম প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার সদর আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য জাফর আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান প্রমুখ।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...