প্রকাশিত: ২৫/০৬/২০২১ ১১:৪৮ এএম

কক্সবাজারের উখিয়ায় সড়কে শৃঙ্খলা ফেরানো ও
যানজট নিরসনে গুরুত্বপূর্ণ এলাকাগুলো ডিভাইডার বসানোর সিদ্ধান্ত নিয়েছে উখিয়া উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২৪ জুন), উখিয়া উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উখিয়া উপজেলা চেয়ারম্যান হামিদুল হক চৌধুরী।

মহাসড়কে তীব্র যানজটে দুর্ভোগ, পাহাড় কেটে বনভূমি নিধন, অবৈধ সমিল চিহ্নিতকরণ সহ বিভিন্ন সাম্প্রতিক বিষয় নিয়ে সভায় আলোচনা করা হয়।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ বলেন, ” জনদুর্ভোগ কমাতে মহাসড়কের জনগুরুত্বপূর্ণ জায়গাগুলোতে ডিভাইডার বসানো হবে।”ইউএনও আরো জানান, প্রথমে উপজেলার কোটবাজারে বসবে ডিভাইডার পর্যায়ক্রমে অন্যান্য এলাকায় বাস্তবায়ন করা হবে যানজট নিরসনে নেওয়া এই পদক্ষেপ।

সভায় উপজেলার জনপ্রতিনিধিবৃন্দ, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, এনজিও কর্মকর্তা, সাংবাদিক সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। উখিয়া কন্ঠ

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...