প্রকাশিত: ১৫/১২/২০২১ ৫:৪৫ পিএম

কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত সড়কের দু’পাশে পল্লী বিদ্যুতের লাইন আধুনিকায়ন করা হয়েছে। সড়ক বড় হওয়ার ফলে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ সম্প্রতি পুরানো খুঁটি গুলো সরিয়ে নতুন খুটি স্থাপন করেছে।
কিন্তু পুরানো খুঁটিগুলো তোলার পর সড়কের পাশে যে গভীর গর্তের সৃষ্টি হয়েছে তা কিন্তু ভরাট করেনি কর্তৃপক্ষ। উখিয়া উপজেলার বিভিন্ন স্থানে সড়কের দু’পাশে এমন গর্তগুলো দৃশ্যমান রয়েছে। যা মরণ ফাঁদে পরিণত হয়েছে। এই গভীর গর্তের ফলে সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে স্কুল পড়ুয়া ছাত্র ছাত্রীরা। কারণ উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় গেটের সামনেই রয়েছে এরকম একটি গর্ত। গত দুই সপ্তাহ ধরে গর্তগুলো এভাবে দৃশ্যমান থাকলেও “আজব দেশে কেউ দেখছে না”!

ছবিটি বুধবার বিকালে উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় গেটের সামনে থেকে তোলা।

ছবি ও লেখা/ সাংবাদিক সরওয়ার আলম শাহীনের ফেইসবুক হতে সংগৃহিত

পাঠকের মতামত

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...

চলে গেলেন ঢাবি-জবি-ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ পরিবারের ৬ জন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ ...

ভুয়া এনআইডিতে রোহিঙ্গাদের পাসপোর্ট, পুলিশ ভেরিফিকেশন ফেরানোর চিন্তা

জালিয়াতির মাধ্যমে ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহের পর ওই পরিচয়ে পাসপোর্ট বানাচ্ছেন কক্সবাজারের আশ্রয়শিবিরের রোহিঙ্গারা। ...

নিরাপত্তা জোরদারে টেকনাফের হ্নীলায় হচ্ছে সেনা ক্যাম্প, চলছে স্থান নির্ধারণের কাজ

কক্সবাজারে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী ও বাহারছড়া ইউনিয়নের বড় ডেইল এলাকায় সেনাবাহিনীর ক্যাম্প স্থাপনের ...