প্রকাশিত: ২৬/১১/২০১৯ ৯:৩৯ পিএম

উখিয়া সদরে স্থানীয়দের দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে প্রতিষ্টিত পাবলিক টয়লেটটি জনগনের চাহিদা মেটাচ্ছে ২ বছর ধরে। উখিয়া উপজেলা ডিসপেনসারির পাশে গড়ে উঠা উক্ত পাবলিক টয়লেট সুনিপুণ ভাবে পরিচালনা করছেন মৌলানা জাফর আলম।

জানা যায়, ২০১৭ সালে উখিয়া সদর রাজাপালং ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরীর দেওয়া ১ লাখ টাকা বরাদ্ধের মাধ্যমে উখিয়া সদরে পাবলিক টয়লেটের কাজ শুরু করা হয়। উখিয়ার তৎকালীন ইউএনও মাঈন উদ্দিনের নিবিড় সহযোগিতা উক্ত পাবলিক টয়লেটের ভিত্তি মজবুত করে। পরবর্তিতে ২০১৮ সালে এনজিও সংস্থা ওয়াটার এইডের অর্থায়নে উখিয়া পাবলিক টয়লেট পরিপূর্ণতা লাভ করে। উখিয়ার বর্তমান ইউএনও নিকারুজ্জামান চৌধুরীর অক্লান্ত চেষ্টায় এনজিও সংস্থা ওয়াটার এইড এ কাজ করে দেয়। যা উখিয়ার সাধারন জনগনের দীর্ঘদিনের চাহিদা পুরণ করে। সেই চাহিদা পুরনে চেয়ারম্যান জাহাংগীর কবির চৌধুরী,সাবেক ইউএন মাঈন উদ্দিন ও বর্তমান ইউএনও নিকারুজ্জামান চৌধুরী ব্যাপকভাবে ভূমিকা রাখেন।

এ ব্যাপারে পরিচালক মৌলানা জাফর আলম বলেন, উল্লেখিত ৩ জনের কাছে উখিয়াববাসি কৃতজ্ঞ। কারন তাদের চেষ্টা ও সহযোগিতা না হলে উখিয়া সদরে পাবলিক টয়লেট স্থাপন করা সম্ভব হতো না।
তিনি জানান,এখানে প্রতিদিন শত শত জনগন সেবা পাচ্ছে,তবে টয়লেটের সেফটি ট্যাংক ফুটো হয়ে যাওয়ার ফলে দূর্ভোগ পোহাতে হচ্ছে। এ বিষয়ে তিনি উধ্বর্তন কতৃপক্কের দৃষ্টি আকর্ষণ করেন।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...