প্রকাশিত: ০৯/০৮/২০২১ ১:৫৫ পিএম , আপডেট: ০৯/০৮/২০২১ ১:৫৭ পিএম

শাহেদ হোছাইন মুবিন, উখিয়া::
কক্সবাজারের উখিয়ায় পাতা বাড়ী এলাকা থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ ( ৯ জুলাই ২০২১ ) সোমবার সকালে পাতাবাড়ী খেলার মাঠ সংলগ্ন নিজের বাড়ির পাশের একটি কম্পিউটার সেন্টারের আঙিনা থেকে সৈকতের মরদেহ উদ্ধার করে পুলিশ।

ধারণা করা হচ্ছে, প্রেমঘটিত ঘটনায় পরিবারের সঙ্গে মনোমালিন্যের জেরে আত্মহত্যা করেছে সৈকত বড়ুয়া (২৩।

উপজেলার রাজাপালং ইউনিয়নের পাতাবাড়ী এলাকার সানন্দ বড়ুয়া প্রকাশ মধু বৈদ্যের ছেলে। সৈকত পেশায় নোহা মাইক্রোবাস চালক।

স্থানীয়রা সুত্রে জানা যায় , সৈকত বড়ুয়ার সাথে এক আত্মীয়ের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। ওই আত্নীয়া বিবাহিত ও তার সম্পর্কে চাচি হওয়ায় সৈকতের পরিবার তাঁদের সম্পর্ক মেনে নেয়নি।

গতকাল রাতে এই বিষয়ে পরিবারের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে বেড়িয়ে পড়েন সৈকত। সকালে তাঁর মরদেহ পাওয়া যায়।

স্থানীয় ইউপি সদস্য হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজারে শুল্ক ফাঁকি,জাল কাগজে যন্ত্রাংশ এনে তৈরীকৃত ৩ টি বিলাসবহুল গাড়ী জব্দ

কক্সবাজারে শুল্ক ফাঁকি ও জাল কাগজপত্রের মাধ্যমে বিদেশ থেকে যন্ত্রাংশ এনে তৈরিকৃত পূর্ণাঙ্গ তিনটি বিলাসবহুল ...

রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি, শিশু নিহত, নারীসহ আহত ৬

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরে সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। সন্ত্রাসীদের গুলিতে বিদ্ধ হয়ে ...
Single Page Footer