প্রকাশিত: ১৫/০৮/২০১৯ ৬:১৩ পিএম

নিজস্ব প্রতিবেদক::
কক্সবাজারের উখিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে এক বছরের সশ্রম কারাদণ্ড প্রাপ্ত এক আসামীকে আটক করেছে।বুধবার গভীর রাতে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের খয়রাতি এলাকায় এ অভিযান চালানো হয়। আটককৃত আসামী হলেন শাহ জালাল। সে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হাজির পাড়া গ্রামের

শাকের আলীর ছেলে বলে পুলিশ জানিয়েছেন। উখিয়া থানার সহকারী উপ পরিদর্শক দিদারুল আলমের নেতৃত্বে একদল পুলিশ বুধবার রাতে খয়রাতি এলাকায় অভিযান চালিয়ে এক বছরের সশ্রম কারাদণ্ড প্রাপ্ত এক আসামীকে আটক করতে সক্ষম হয় ।তার বিরুদ্ধে উখিয়া থানায় দুইটি জি আর মামলা রয়েছে। এর মধ্যে জি আর মামলার একটিতে এক বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত । উখিয়া থানার ওসি আবুল মনসুর আহমদ সত্যতা স্বীকার করেন।

পাঠকের মতামত

মহেশখালীর মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্প ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ...

টিউবওয়েল নাকি ফটোসেশন? কুতুপালংয়ে ‘হেফজু সিন্ডিকেট’ ঘিরে চাঞ্চল্য

কুতুপালং রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের বাসিন্দা আব্দুল ওয়াহাবের বড় ছেলে হেফজু রহমান ও দেলোয়ার-এর বিরুদ্ধে ...
Single Page Footer