প্রকাশিত: ০৪/০১/২০২২ ৯:২৪ এএম

কক্সবাজারের উখিয়া থানা পুলিশ পৃথক দুইটি অভিযান চালিয়ে ১ টি দেশীয় তৈরী এলজী বন্দুক, ১ টি রাম’দা, ১ টি চাকু, ২৮ বোতল বিদেশি মদ,৮০ টি বিয়ার ক্যান, সাড়ে নয় লিটার চোলাই মদ ও মোট ৪ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করেছে। এসময় দুজনকে গ্রেফতার করা হয়।

৩ জানুয়ারী সোমবার এ অভিযান চালানো হয়।

উখিয়া থানা পুলিশ জানায়,৩ জানুয়ারী উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউপিস্থ পশ্চিশ পাগলির বিল এলাকা হতে আলাউদ্দিন (৩৩)তে গ্রেফতার করে। এসময় তার হেফাজত হতে ১ টি দেশীয় তৈরী এলজি বন্দুক, ১টি রাম‘দা, ১ টি চাকু ও ২, ২০০ (দুই হাজার দুইশত) পিস ইয়াবা উদ্ধার করে।

এ্কইদিন অপর অভিযানে রাজাপালং ইউপিস্থ হাজামপাড়া এলাকা হতে মোহাম্মদ আলী (৪৫)কে গ্রেফতার করে পুলিশ। এসময় তার হেফাজত হতে ২৮ বোতল বিদেশি মদ, ৮০টি বিয়ার ক্যান, সাড়ে নয় লিটার চোলাই মদ ও ২,২০০ (দুই হাজার দুইশত) পিস ইয়াবা উদ্ধার করে উপস্থিত স্থানীয় জনগণ ও সাক্ষীদের সামনে জব্দ করা হয়।

উখিয়া থানা ওসি জানায় গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...

পোস্টিং দোছড়ি বিটে, থাকছেন থাইংখালী বিটেটাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...

‘দুনিয়াত্তু বিচার চাই’—নিজ দেশে ফেরার আকুল আকুতিতে মুখরিত উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প

“আমরা আর কতদিন শরণার্থী হিসেবে অন্যের আশ্রয়ে থাকব? আমরা বাংলাদেশে স্থায়ী হতে আসিনি, আমাদের একমাত্র ...

টেকনাফে পঁচা-দুর্গন্ধযুক্ত পরিবেশে তৈরী হচ্ছে মিষ্টি; অনুমোদন ছাড়াই বাজারে বিক্রি!

পঁচা-দুর্গন্ধযুক্ত এলাকা এবং মারাত্মক এক অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী করা হচ্ছে হরেক রকমের মিষ্টি। অস্বাস্থ্যকর পরিবেশে ...
Single Page Footer