প্রকাশিত: ১৫/০৭/২০১৯ ১১:১৪ পিএম

নিজস্ব প্রতিবেদক::
১৫ জুলাই সকাল ১০ টায় কক্সবাজার জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে কক্সবাজার জেলা পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন,বিপিএম বারের সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার(সদর) জনাব রেজওয়ান আহমেদের সঞ্চালনায় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন), অতিরিক্ত পুলিশ সুপার(উখিয়া সার্কেল), অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল), সহকারী পুলিশ সুপার(মহেশখালী সার্কেল), সহকারী পুলিশ সুপার(ডিএসবি), সহকারী পুলিশ সুপার(ট্রাফিক বিভাগ), সকল থানার অফিসার ইনচার্জসহ জেলার অন্যান্য পুলিশ কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। উক্ত সভায় জুন মাসে ভাল কাজে কৃতিত্বের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ সার্কেল, শ্রেষ্ঠ থানা, শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী, শ্রেষ্ঠ মাদক উদ্বারকারী ও শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী সহ মোট ২৫(পঁচিশ) জনকে অর্থ পুরষ্কার ও সম্মাননা সনদ এবং ট্রাফিক বিভাগের সকল কর্মকর্তা ও কর্মচারীগণকে বিশেষ পুরষ্কার প্রদান করা হয়। এতে উখিয়া থানার শ্রেষ্ট এএসআই হিসেবে নির্বাচিত হন মোঃ শামীম ভূইয়া।

পুলিশ সুপার মহোদয় তাহার বক্তব্যে জুন মাসে জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সভায় উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

পাঠকের মতামত

টিউবওয়েল নাকি ফটোসেশন? কুতুপালংয়ে ‘হেফজু সিন্ডিকেট’ ঘিরে চাঞ্চল্য

কুতুপালং রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের বাসিন্দা আব্দুল ওয়াহাবের বড় ছেলে হেফজু রহমান ও দেলোয়ার-এর বিরুদ্ধে ...

অচল কক্সবাজার সৈকতের একমাত্র অ্যাম্বুলেন্স, ঝুঁকিতে পর্যটকদের জরুরি সেবা

বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারে প্রতিদিন ভিড় করেন হাজারো পর্যটক। নারী, শিশু, বৃদ্ধসহ সব বয়সী মানুষের ...
Single Page Footer