প্রকাশিত: ৩০/১১/২০২০ ৪:০৪ পিএম

এম ফেরদৌস, উখিয়া::
উখিয়া ডাকবাংলো গরুবাজার হয়ে মরিচ্যা পাতাবাড়ি যাওয়ার মাঝপথে গয়ালমারা কালভার্ট গত মাস দেড় এক আগে ধ্বসে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলেও এখনো পর্যন্ত মেরামত করার কোন প্রক্রিয়া শুরু হয়নি বলে জানিয়েছেন স্থানীয় ভুক্তভোগীরা।

জানা যায়, ডাকবাংলো গরুবাজার সড়কের গয়ালমারা কালভার্টটি ধ্বসে পড়ে গেলে যানবাহন চলাচল অচল হয়ে যায়, মুহুর্তেই এলাকার সচেতন ব্যাক্তিদের উদ্যোগে কোনমতে, পথচারি ও যাতায়াতের সুবিধার্থে কাঠের তক্তা ও বাঁশের সাকো বানিয়ে পারাপার হওয়ার মত অবস্থান সৃষ্টি করে দেওয়া হয় । এতে বেশকিছুদিন গেলে সেটিও আজ বিকল হয়ে পড়ে। এখন পথচারি ও যানবাহন চলাচল বন্ধ হয়ে বিপাকে পড়েছেন পুর্ব আঞ্চলের মানুষগুলো।

এ সড়কের কালভার্টটির উপর চলাচলের নির্ভরশীল হাজারো গ্রাম, লক্ষাধিক পুর্ব অঞ্চলের মানুষ, তাছাড়া,এই সড়ক দিয়ে, গয়ালমারা,ভালুকিয়া,হলদিয়া,পাতাবাড়ি,মরিচ্যা দিয়ে যাতায়াত করে অসংখ্য ছোট-বড় যানবাহন। এমনকি মরিচ্যা হতে টেকনাফ মেইন রোড়ের বিকল্প সড়ক হিসাবেও এটি ব্যবহার করা হয়।

এলাকাবাসীর অভিযোগ, উখিয়া প্রকৌশলী অধিদপ্তরের ইঞ্জিনিয়ার অফিসার বলছিলেন কালভার্টটি ১৫ দিনের ভিতর মেরামত করা হবে।কিন্তু দুঃখের বিষয় দেড়মাস হয়ে যায় এখনো পর্যন্ত তা কার্যকর হয়নি। এতে আমাদের যাতায়াতের চলাচল পথ অনেক কষ্টকর হয়ে পড়েছে।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকৌশলী অফিসার মোঃ রবিউল ইসলাম জানান, গয়ালমারা কালভার্টটি আমরা পরিদর্শন করেছি, সংস্কারের কাজগুলো কার্যকর করতে একটু সময় লাগে। তবে আমাদের চেষ্টা ও কমতি নেই, আশা করি আগামী ২০ ডিসেম্বরের আগে এই কালভার্টের কাজ সম্পন্ন হবে।

পাঠকের মতামত

কক্সবাজারে অপ্রাপ্তবয়স্কদের হোটেলে থাকতে দিলে ব্যবস্থা- সংসদ সদস্য শামীম আরা স্বপ্না

কক্সবাজারের আবাসিক হোটেলে অপ্রাপ্তবয়স্কদের বয়স ও পরিচয় যাচাই না করে কক্ষ ভাড়া দিলে সংশ্লিষ্ট মালিক ...

৪ হাজার শিশুর মধ্যে স্কুলে মাত্র ৭২৯, সংকটে সেন্টমার্টিনের শিক্ষা

পর্যটননির্ভর অর্থনীতিতে স্থবিরতা, শিক্ষকসংকট ও দারিদ্র্যের চাপে বিপর্যস্ত হয়ে পড়েছে প্রবালদ্বীপ সেন্টমার্টিনের শিক্ষাব্যবস্থা। বিদ্যালয়ে যাওয়ার ...