প্রকাশিত: ১৮/০৩/২০১৯ ১২:৫৫ এএম , আপডেট: ১৮/০৩/২০১৯ ১:০৬ এএম

আবদুল্লাহ আল আজিজ,উখিয়া নিউজ ডটকম    

উখিয়া-টেকনাফের বিভিন্ন এলাকায় থাকা বিভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনালয়গুলোতে উগ্রবাদী হামলা থেকে রক্ষা ও আসন্ন উপজেলা নির্বাচনকে ঘিরে নিরাপত্তা জোরদার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার (১৭ মার্চ) দিনব্যাপী উখিয়া-টেকনাফের বিভিন্ন স্থানে টহল দিয়েছে র‌্যাব সদস্যরা।

(র‌্যাব-১৫) টেকনাফ এবং হোয়াইক্যং ক্যাম্পের ইনচার্জ লেফটেন্যান্ট মির্জা শাহেদ মাহতাব (এক্স) বিএন নেতৃত্বে টেকনাফ, হ্নীলা হোয়াইক্যং, শাপলাপুর, কুতুপালং, উখিয়া, কোটবাজারের উপাসনালয়গুলোতে টহল দেন র‌্যাব সদস্যরা।

নিউজিল্যান্ডে মসজিদে অতর্কিত সন্ত্রাসী হামলার পর র‌্যাবের পক্ষ থেকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে টহল দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

(র‌্যাব-১৫) টেকনাফ এবং হোয়াইক্যং ক্যাম্পের ইনচার্জ লেফটেন্যান্ট মির্জা শাহেদ মাহতাব (এক্স) বিএন বলেন, ‘বিভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনালয়গুলোতে যাতে সাম্প্রদায়িক হামলার ঘটনা না ঘটে সেজন্য প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া আসন্ন উপজেলা নির্বাচন ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে র‌্যাবের টহল অব্যাহত রয়েছে।’

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...