প্রকাশিত: ০২/০৫/২০২০ ৩:৩০ পিএম

ছৈয়দুল আমিন চৌধুরী, টেকনাফ::
উখিয়া টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প এলাকায় দীর্ঘদিন যাবত স্থানীয় জনগোষ্টি নেটওয়ার্ক বিপর্যয়ে চরম বিপযর্স্থ অবস্থায় রয়েছ। না ফোনে কথা বলতে পারে না নেট ব্রাউজ করতে পারছে এমনটায় দাবী জানিয়ে আসছেন এখানকার স্থানীয় ভুক্তভুগী জন সাধারন।
বিশ্ব ব্যাপি কভিট ১৯ এর মহামারীর এই ক্লান্তি লগ্নে এখানকার বাসিন্দারা কোন ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আদান প্রদান, বিপদ আপদের সংবাদ কোনভাবে শেয়ার করতে পারছিনা। ডিজিটাল বাংলাদেশের যুগে পর্যটনের অপার সম্ভাবনাময় এলাকাটি অজগাঁয়ের জনগোষ্টির চেয়ে অবহেলিত। রবি, এয়াটেল, বাংলা লিংক, জিপিসহ সংশ্লিষ্ট কোম্পানি এবং দেশ পরিচালনার দায়িত্বরত সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষন করে বলেন, প্লিজ এই ক্লান্তি লগ্নে হলেও নেটওযার্ক বিপযর্য় থেকে আমাদের( টেকনাফ উখিয়া) বাসিকে মুক্তি দিন। আমাদের সাথে আপনারা চরম বিমাতাসুলভ অাচরণ করছেন। মানবাধিকারলঙ্গন করছেন। যাদের জন্য (রোহঙ্গা) নেটওয়ার্ক স্লো করছেন তারা ঠিকই মায়ানমার সিম- MPT, নয়তো WIFI ব্যবহার করে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
প্লিজ অাপনার অামাদের মানবাধিকার নিয়ে আর খেলবেননা। অন্যতাই, আমরা এই বৈশ্বিক দূর্যোগে অামাদের অধিকার অাদায়ে কঠোর অান্দোলনে যেতে বাধ্য হব এমনটায় হুশিয়ারী উচ্চারন করছেন
এখানকার জনসাধারন।
উল্ল্যেখ্য, মায়ানমার সরকার কর্তৃক নিমর্ম নির্যাতনের শিকারে বিতাড়িত হয়ে বাংলাদেশের উখিয়া টেকনাফের ৩৩ টি ক্যাম্পে আশ্রীত রোহিঙ্গা জনগোষ্টির কতিপয় দুঃস্কৃতকারী কর্তৃক খুন, গুম, অপহরন, মাদক ব্যবসাসহ দিনদিন আইনশৃংখলা চরম পর্যায়ে নিয়ে যাওয়ায় সরকার এসব দুঃস্কৃতকারীদের দমনের লক্ষে সাময়িকভাবে মোবাইল নেটওয়ার্ক নিয়ন্ত্রণে নিয়ে আসে। তাতে আইনশৃংখলাবাহিনী রোহিঙ্গা সন্ত্রাসীদের আইনের আওতায় অানতে অনেকাংশে সফলও হয়েছেন।
দেশের মানুষের জানমাল নিরাপত্তার স্বার্থে এমন সিদ্ধান্ত প্রয়োজন ছিল বলে এখানকার সচেতন মহল মনে করছেন।
এদিকে করোনা ভাইরাস দিনদিন মারাত্বক পর্যায়ে পৌঁছাতে দেশের অন্যান্য অঞ্চলের মানুষের ন্যায় এখানকার জনগনও উদ্বিগ্ন উৎকন্ঠায় রয়েছে। তারই ধারাবাহিকথায়, অন্তত পক্ষে করোনা নামক মহামারী চলাকালিন হলেও নেটওয়ার্ক সমস্যা- সমাধানের জোরদাবী জানাচ্ছে এখানকার ভুক্তভোগী বাসিন্দারা।

পাঠকের মতামত

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...