প্রকাশিত: ২০/০৭/২০১৯ ৬:৩১ পিএম , আপডেট: ২০/০৭/২০১৯ ৬:৩১ পিএম

বার্তা পরিবেশক ::
কক্সবাজারের উখিয়া কলেজের শিক্ষক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২০ জুলাই (শনিবার) ১১টায় অধ্যক্ষের কার্যালয়ে নির্বাচনের ভোট গ্রহণ কার্যক্রম শুরু হয়। উখিয়া কলেজের ৩৮ জন ভোটারের মধ্যে ৩৭ জন শিক্ষক সরাসরি ভোটাধিকার প্রয়োগ করেন।

প্রতিষ্ঠালগ্ন থেকে এবারই প্রথম উখিয়া কলেজের প্রত্যক্ষ ভোটে শিক্ষক পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। এবারের শিক্ষক পরিষদ নির্বাচনে সহকারী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে বিভাগীয় প্রধান ফরিদুল আলম চৌধুরী ২৪ ভোট পেয়ে সহ-সভাপতি পদে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক রফিকুল আলম চৌধুরী পেয়েছেন ১৪ ভোট।

সাধারণ সম্পাদক পদে বাংলা বিভাগের প্রভাষক ছৈয়দ আকবর ২৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী অর্থনীতি বিভাগের প্রভাষক জালাল আহমদ পেয়েছেন ১৪ ভোট।

কোষাধ্যক্ষ পদে হিসাব বিজ্ঞানের প্রভাষক অলক দাশ ২৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম নজির আহমদ পেয়েছেন ১২ ভোট।

সদস্য পদে ৩টি পদের বিপরীতে মোট ৬ জনে প্রতিদ্বন্ধীতা করেন। নির্বাচিত সদস্যরা হলেন, পদার্থ বিজ্ঞানের প্রভাষক জয়ন্তী রানী মজুমদার, ইসলাম শিক্ষার প্রভাষক মো: আব্দুল জলিল, অর্থনীতি বিভাগের প্রভাষক নুরুল মাসুদ ভুঁইয়া। সদস্য পদে প্রার্থীতা করা অন্যান্যদের মধ্যে ব্যবস্থাপনা বিভাগের রাজুয়ারা বেগম, আইসিটি’র প্লাবন বড়ুয়া, প্রশিক্ষক শাহ আলম কাজল।

নির্বাচন পরিচালনা করেন অধ্যক্ষ ফজলুল করিম, আইসিটি’র প্রভাষক মো: আমানত উল্লাহ ও সমাজ বিজ্ঞানের প্রভাষক আমানত উল্লাহ সাকিব। সকাল থেকে উৎসবমূখর পরিবেশে শিক্ষকরা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।

পাঠকের মতামত

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...

অভাবকে হার মানিয়ে কক্সবাজারের নীলার আমেরিকা যাত্রা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন কক্সবাজারের মেয়ে নীলা ওয়ান রাখাইন। যুক্তরাষ্ট্রের তিনটি ...

অনির্দিষ্টকালের জন্য স্থগিত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চলমান ২০২৬ সালের এইচএসসি ...

৪৭তম বিসিএসে উখিয়ার রেকর্ড: এক ইউনিয়ন থেকে চারজন বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত

৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার চূড়ান্ত ফলে কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের চার মেধাবী ...

আইসিটি স্পেশাল কেয়ারে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ইমরান আল মাহমুদ • দক্ষিণ কক্সবাজারের অন্যতম জনপ্রিয় কোচিং সেন্টার আইসিটি স্পেশাল কেয়ারের এইচএসসি পরীক্ষার্থীদের ...

৩৫ বছরের ঐতিহ্য, তবুও সরকারি নয়উখিয়া কলেজ জাতীয়করণের জোর দাবি

দক্ষিণ কক্সবাজারের সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান উখিয়া কলেজকে জাতীয়করণের দাবিতে সোচ্চার হয়ে উঠেছেন উপজেলার সর্বস্তরের ...

উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচিত জাহেদুল ইসলাম বাবু

কক্সবাজারের উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ম্যানেজিং কমিটির (এসএমসি) অভিভাবক প্রতিনিধি হিসেবে জাহেদুল ইসলাম ...
Single Page Footer