প্রকাশিত: ১৫/০৮/২০১৯ ৯:২৩ পিএম

পলাশ বড়ুয়া ::
কক্সবাজারের উখিয়া কলেজে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে, র‌্যালী, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, দোয়া মাহফিল ও আলোচনা সভার মাধ্যমে পালিত হয়েছে।

উখিয়া কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ছৈয়দ আকবরের সঞ্চালনায় শোক দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ফজলুল করিম। বক্তব্য রাখেন, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক অজিত কুমার দাশ, ইতিহাসের প্রভাষক তহিদুল আলম, রাষ্ট্র বিজ্ঞানের প্রভাষক এনামুল হক, জীব বিজ্ঞানের প্রভাষক ড. গিয়াস উদ্দিন, উখিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মকবুল হোসাইন মিথুন।

শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, উখিয়া কলেজ ছাত্রলীগের সভাপতি সাইদুল আমিন টিপু, কলেজ ছাত্রলীগের ২য় বর্ষের নারী নেত্রী হালিমা আকতার, একাদশ শ্রেণির মোরশেদ আলম।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশ মানে বঙ্গবন্ধু, আর বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। তাই বঙ্গবন্ধুকে জানতে হলে বঙ্গবন্ধু সম্পর্কে অনেক বেশি পড়ালেখা করতে হবে। একই সাথে বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে সোনার বাংলা বিনির্মাণে অগ্রণী ভুমিকা পালনেরও আহবান জানান।

শুরুতে পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন অলি উল্লাহ। ত্রিপিটক পাঠ করেন ভুট্টো বড়ুয়া। জাতীয় পতাকা অর্ধনমিত করে শোক দিবসের কার্যক্রম শুরু হয়। সভা শেষে উপস্থিত সকলের মাঝে খাবার বিতরণ করা হয়।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...