প্রকাশিত: ২৩/০৩/২০১৯ ৮:১৪ এএম

নিউজ ডেস্ক::
কক্সবাজারের উখিয়া উপজেলা পরিষদ নির্বাচন ২৪ মার্চ রবিবার অনুষ্ঠিত হবে।নির্বাচন উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে সংশ্লিষ্ট দপ্তর।উখিয়া উপজেলার ভোটার সংখ্যা ১লাখ ২০হাজার ৩৩৮জন।ভোট কেন্দ্র ৪৫টি। উখিয়ায় ভোটের অামেজ নেই বললে চলে।ইতিমধ্যেই উখিয়া উপজেলা চেয়ারম্যান পদে অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে কামরুন নেছা বেবি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। একারনে ভোটার উপস্থিত কম হতে পারে। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ছয় জন প্রার্থী।

তবে পুরুষ ভাইস চেয়ারম্যানরা নিজেরা নিজেদের মত করে প্রচার -প্রচারনা চালিয়ে যাচ্ছে।অাজ রাত থেকে,প্রচার-প্রচারনা বন্ধ হয়ে যাবে।উখিয়া উপজেলা পরিষদ নির্বাচনে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে লড়াই করছেন ছয়জন প্রার্থী। তৎমধ্যে একজন প্রার্থী ব্যক্তিগত কারন দেখিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।বাকী পাঁচজন প্রতীক পাওয়ার পর থেকে উখিয়ার বিভিন্ন গ্রামে গন্জে নিজেদের সার্মথ্য অনুযায়ী প্রচার -প্রচারনা চালিয়েছেন।

দেখা যাক কে হবে উখিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান।পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন নুরুল হুদা (বই),মাহাবুব অালম মাবু (উড়োজাহাজ), এডঃরাসেল (মাইক), এ আর জিহান চৌধুরী (তালা) ও জাহাঙ্গীর অালম( টিউবওয়েল)।

উখিয়া উপজেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারা বিভিন্ন প্রার্থীর পক্ষে প্রচার -প্রচারনা চালিয়ে যেতে দেখা গেছে।এবার উপজেলা নির্বাচনে বিএনপি অংশ নিচ্ছে না। তাই তাদের কর্মীদের কদর বেড়ে গেছে।উখিয়া উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা রেজাউল করিম সোহেল বলেন,নির্বাচন উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

উখিয়া থানার ওসি আবুল খায়ের বলেন,আইনশৃঙ্গলা বাহিনীর পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ওসহকারী রিটানিং কর্মকর্তা নিকারুজ্জামান রবিন বলেন প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং ও পোলিং এজেন্ট নিয়োগ দেওয়া হয়েছে।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...