প্রকাশিত: ০৬/০৩/২০১৯ ২:৪১ পিএম

নিজস্ব প্রতিবেদক::
উখিয়া উপজেলা আওয়ামিলিগের সিনিয়র সহ সভাপতি মাহামুদুল হক চৌধুরীকে উখিয়া উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দিয়ে নিজ পদথেকে পদত্যাগ করেছেন অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী। আজ ৬ মার্চ কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল মোস্তফা ও সাধারন সম্পাদক মুজিবুর রহমানের বরাবরে এই সংক্রান্ত লিখিত আবেদন জমাদেন পদত্যাগী উখিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি হামিদুল হক চৌধুরী।

হামিদুল হক চৌধুরী বলেন, উখিয়া উপজেলার আওয়ামীলীগকে সুসংগঠিত করার জন্য ও দলের বৃহত্তর সার্থে উখিয়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতির মাহামুদুল হক চৌধুরীকে ভারপ্রাপ্ত সভাপতি করে নিজ পদ থেকে পদত্যাগ করেছি। তিনি আশা করেন ভারপ্রাপ্ত সভাপতি মাহামুদুল হক চৌধুরীর নেতৃত্বে উখিয়া উপজেলা আওয়ামীলীগ আরো সুসংগঠিত হবে।

কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি এডঃ সিরাজুল মোস্তফা বলেন, উখিয়া উপজেলা আওয়ামীলীগকে সুসংগঠিত ও শক্তিশালি করার জন্য হামিদুল হক চৌধুরী যেই উদারতার পরিচয় দিয়েছেন তা খুবই প্রশংসনিয়। তিনি হামিদুল হক চৌধুরীর সিদ্ধান্তের ভূয়সী প্রশংসা করেন।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...