প্রকাশিত: ১৮/০৭/২০১৯ ১২:১৫ পিএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
টেকনাফ উপজেলা যুবদলের সহ সভাপতি রাশেদ হোসাইন চৌধুরী মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত ১১ টার দিকে রাশেদ হোসাইন চৌধুরী মটর সাইকেল যোগে মেরিন ড্রাইভ সড়ক দিয়ে আসার সময় উখিয়ার রেজু খাল ব্রীজের একটু দক্ষিণে দূর্ঘটনায় পতিত হয়ে গুরতর আহত হন। সেখান থেকে আশংকাজনক অবস্থায় রাশেদ হোসাইন চৌধুরীকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে আনা হলে সেখানে রাত ১২.৪৫ মিনিটে মারা যান (ইন্নালিল্লাহি–রাজেউন)। বিষয়টি টেকনাফ উপজেলা ছাত্রদলের সভাপতি গিয়াস উদ্দিন নিশ্চিত করেছেন। নিহত রাশেদ হোসাইন চৌধুরী টেকনাফ উপজেলার হোয়াক্ষ্যং ইউনিয়নের উলুবনিয়া রাস্তার মাথা নিবাসী হাজী সুলতান আহমদের পুত্র। বৃহস্পতিবার ১৮ জুলাই আসরের নামাজের পর উলুবনিয়া জামে মসজিদ মাঠে রাশেদ হোসাইন চৌধুরীর নামাজা জানাজা অনুষ্ঠিত হবে বলে নিহতের পারিবারিক সুত্রে জানা গেছে।

পাঠকের মতামত

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে বাস-ট্যাক্সির মুখোমুখি সংঘর্ষ, মারা গেল বাবা-মেয়ে

সাতকানিয়ায় মিনি বাসের সাথে সিএনজিচালিত ট্যাক্সির মুখোমুখি সংঘর্ষে বাবা–মেয়ে নিহত ও ৪ জন আহত হয়েছে। ...

উখিয়ায় অচেনা মরদেহ কার?

কক্সবাজারের উখিয়ায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ৬০ বছর। শুক্রবার ...

চট্টগ্রাম থেকে লুট হওয়া সাড়ে ৭ টন চিনি মিললো কক্সবাজার ছাত্রদল নেতার দোকানে

বিডি২৪লাইভ চট্টগ্রামের পটিয়া থেকে ৩০০ বস্তা চিনি নিয়ে একটি কাভার্ডভ্যান গায়েব হওয়ার ঘটনায় নতুন তথ্য ...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস-প্রাইভেট কারের সংঘর্ষে আহত ৫

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে যাত্রীবাহী মারসা বাসের সঙ্গে একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে চালকসহ পাঁচজন গুরুতর ...