প্রকাশিত: ০৭/০১/২০২০ ৫:৫৭ পিএম , আপডেট: ০৭/০১/২০২০ ৬:০৩ পিএম

ফারুক আহমদ , উখিয়া::
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প গুলোতে সন্ত্রাসী, অপরাধ প্রবনতা বেড়ে চলছে। ক্যাম্প অভ্যন্তরে চলছে অপহরন, ছিনতাই,খুন ও সন্ত্রাসী কার্যকলাপ। রোহিঙ্গা প্রত্যাবাসন দেরী হওয়ায় রোহিঙ্গারা বেপরোয়া হয়ে উঠেছে।প্রতিরাতে সন্ত্রাসীদের মহড়া চলছে বলে জানিয়েছেন সাধারন রোহিঙ্গারা। গতকাল মঙ্গলবার ভোর রাতে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে আইন শৃঙ্গলা বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে অপহরন ও সন্ত্রাসী কার্যকলাপের দায়ে ৬ রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে। উখিয়ার কুতুপালং মধুরছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোবারক হোসেন জানান আটককৃত রোহিঙ্গারা সাধারন রোহিঙ্গাদের জিম্মি করে সন্ত্রাসী, অপহরন, চাঁদাবাজী, অপরাধ কার্যক্রম চালিয়ে আসছিল। আটককৃত রোহিঙ্গারা হলেন উখিয়ার কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পের কবির আহমদের ছেলে মৌলভী জাহিদ হোসেন (৩৫),একই ক্যাম্পের জাগির হোসেনের ছেলে আবদুর রহিম (৪০),আবুল কালামের ছেলে সৈয়দ আলম (১৫)আবুল বাশারের ছেলে সৈয়দ আমিন (৪৫),নুরুল বশরের ছেলে হাফেজ রফিক (৩৫)ও ছৈয়দ আলমের ছেলে হাফেজ হাসেম (৩৬)।ক্যাম্প পুলিশ জানান আটককৃত রোহিঙ্গা সন্ত্রাসীদের মঙ্গলবার দুপুরে উখিয়া থানা পুলিশের নিকট সোপদ্দ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে আটককৃত রোহিঙ্গা সন্ত্রাসীদের উখিয়া থানা পুলিশ ব্যাপক জিজ্ঞাসাবাদ করছে। উখিয়া থানার ওসি তদন্ত নুরুল ইসলাম বলেন আটককৃত রোহিঙ্গাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

পাঠকের মতামত

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...

কক্সবাজারে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতির ডাম্পট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (২৫) নামের এক ছাত্রদল ...
Single Page Footer