প্রকাশিত: ১০/০১/২০২২ ১০:৪৯ এএম

কক্সবাজারের উখিয়া বালুখালী থেকে ৫ লাখ ইয়াবাসহ মো. ছৈয়দুল আমিন (২৩) নামের এক রোহিঙ্গাকে আটক করেছে র‍্যাব-১৫। এসময় ইয়াবা চালানে ব্যবহৃত ১টি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়।

রোববার (৯ জানুয়ারি) দিবাগত রাত ২টায় বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।

আটক মো. ছৈয়দুল আমিন বালুখালী ক্যাম্প-৮ এর ব্লক বি/৭৪ এর বাসিন্দা মো. আমিনের ছেলে।

মো. আবু সালাম চৌধুরী জানান, রোববার ইয়াবার একটি বড় চালান কুতুপালং, পালংখালী রোহিঙ্গা ক্যাম্পে ঢুকবে এমন গোপন সংবাদে অত্র এলাকায় গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়। এরপর রাত সাড়ে ৮টায় ওই স্থানে সন্দেহজনক কয়েকজন ব্যক্তিকে বালুখালী ব্রীজের নিচ দিয়ে কয়েকটি বস্তা নিয়ে পার হতে দেখা যায়। এসময় র‍্যাবের অবস্থান বুঝতে পেরে তারা পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ওই চক্রের ১জনকে আটক করা হয়। তার সহযোগী অজ্ঞাতনামা আরো ৫/৬ জন পালিয়ে যায়।

তিনি আরও জানান, আটক ব্যক্তি জিজ্ঞাসাবাদে স্বীকার করে পলাতকরাসহ এই চক্রটি দীর্ঘদিন যাবত উক্ত রুট ব্যবহার করে বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ইয়াবা পাচার করে আসছে। আটক এবং পলাতকদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ কার্যক্রম প্রক্রিয়াধীন।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...