প্রকাশিত: ২০/১১/২০২১ ১১:১৬ এএম

কক্সবাজারের উখিয়া কুতুপালং ক্যাম্প থেকে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন চিহ্নিত রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)। এসময় তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেটও উদ্ধার করা হয়।

শনিবার (২০ নভেম্বর) সকাল ১০টায় বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন এর অধিনায়ক পুলিশ সুপার নাইমুল হক।

আটকরা হলেন, ৩ নং ক্যাম্পের ব্লক-বি/১৩ এর মো. কবির আহমদের ছেলে নুর হোসেন (৩৮), কুতুপালং ক্যাম্প ব্লক-বি এর আবদুল করিমের ছেলে আলী হোসেন (২২) একই ক্যাম্পের ব্লক-জি এর মৃত আবদুল কাদেরের ছেলে নুর কাদের (২৩), ব্লক-এ এর তোফায়েল আহম্মদের ছেলে মো. হাসান (২৫) এবং ব্লক-সি এর মৃত সৈয়দুল ইসলামের ছেলে মো. সৈয়দ (২৬)।

এসপি নাইমুল হক জানান, শুক্রবার দিবাগত রাত ২টায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি উখিয়ার রেজিস্টার্ড কুতুপালং ক্যাম্পে কতিপয় সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র সহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। ওই সংবাদে এপিবিএন এর একটি দল ঘটনাস্থলে অভিযান চালিয়ে ৫ জন চিহ্নিত রোহিঙ্গা ডাকাতকে আটক করা হয়। এসময় তাদের সঙ্গে থাকা আরো ১৪/১৫ পালিয়ে যায়। পরে তাদের দেহ তল্লাশি করে ১টি দেশীয় অস্ত্র ও মাদক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

তিনি জানান, আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পাঠকের মতামত

কক্সবাজারের সাগরে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের রামুর হিমছড়িতে সাগরে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও ...

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...