প্রকাশিত: ০৮/০৭/২০২১ ৯:৪৮ এএম

কক্সবাজারের উখিয়ায় থাইংখালীতে অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

বুধবার র‌্যাব-১৫ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব-১৫’র সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান,র‌্যাব-১৫, কক্সবাজার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক কারবারী সিএনজি যোগে ইয়াবা ট্যাবলেট পাচারের উদ্দেশ্যে টেকনাফ হতে কক্সবাজারের দিকে আসছে।

উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি দল বুধবার ৭ জুণাই রাত সকাল সাড়ে ১০টায় উখিয়ার থাইংখালী বাজার সংলগ্ন কেন্দ্রীয় জামে মসজিদের সামনে পাঁকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন তল্লাশী শুরু করে।

এসময় টেকনাফ হতে একটি সিএনজি চেকপোস্টের সামনে আসলে র‌্যাব সদস্যরা সেটিকে থামানোর সংকেত দিলে কতিপয় ব্যক্তি সিএনজি থেকে নেমে পালিয়ে যাওয়ার সময় ধরে ফেলে। এরা হলো-

১। মোঃ সরওয়ার আলম (২২), পিতা- মোঃ মফিজ প্রঃ মফিজ মিস্ত্রি, মাতা- রাশেদা বেগম, সাং- উত্তর রহমতের বিল, ৩ নং ওয়ার্ড, থাইংখালী,উখিয়া।

২। মোঃ মোবারক (১৮), পিতা- ছৈয়দ আহম্মদ, মাতা- মনোয়ারা বেগম, সাং- দামনখালী ২ নং ওয়ার্ড, থাইংখালী,উখিয়া। এবং

৩। আব্দুল্লাহ আল মামুন (২১), পিতা- মোঃ মিয়া, মাতা- সাজোয়ারা বেগম, সাং- উত্তর রহমতের বিল, ৩ নং ওয়ার্ড, থাইংখালী, সর্ব ইউপি- পালংখালী, থানা- উখিয়া।

এসময় আরও দুইজন অজ্ঞাত আসামী পালিয়ে যায়।

পরে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আসামীদের হেফাজতে থাকা কাপড়ের ব্যাগ এবং সিএনজি তল্লাশী করে মোট ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ সিএনজিটি জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে আসামীরা স্বীকার করে যে, সে দীর্ঘদিন যাবৎ টেকনাফের সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে।

তিনি আরও জানান,গ্রেফতারকৃত আসামীদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজারে শুল্ক ফাঁকি,জাল কাগজে যন্ত্রাংশ এনে তৈরীকৃত ৩ টি বিলাসবহুল গাড়ী জব্দ

কক্সবাজারে শুল্ক ফাঁকি ও জাল কাগজপত্রের মাধ্যমে বিদেশ থেকে যন্ত্রাংশ এনে তৈরিকৃত পূর্ণাঙ্গ তিনটি বিলাসবহুল ...

রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি, শিশু নিহত, নারীসহ আহত ৬

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরে সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। সন্ত্রাসীদের গুলিতে বিদ্ধ হয়ে ...
Single Page Footer