প্রকাশিত: ২৪/০৩/২০১৯ ১:২১ পিএম

শাহেদ মিজান:
উখিয়ার প্রাণকেন্দ্রে অবস্থিত উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। নানা কারণে পুরো উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ এই ভোটকেন্দ্রটি। কিন্তু উপজেলা নির্বাচন ভোটের এমন কেন্দ্রেও সাড়া ফেলতে পারেনি। যার কারণে ১২ টায় ভোটের সাড়ে অতিবাহিত হলেও এই কেন্দ্রের দুটি একটি ভোটও পড়েনি। উখিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি সওয়ার আলমের শাহীনের পর্যক্ষেণ এমনটি ধরা পড়ে। এমনটি জানিয়ে তিনি তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন।

সরওয়ার আলম শাহীনের পর্যবেক্ষণ মতে, সকাল ১১ টা ৩০ মিনিটেও উৎসবের ভোটে উখিয়ায় ওই কেন্দ্রের বিরাজ করছিল শুনশান নীরবতা। বাইরে কোন লাইন নেই, বিদ্যালয়ে বাইরে গাছতলায় দ্বায়িত্বরত দুইজন পুলিশ অলস বসে আছে। ভেতরে না গেলে বুঝার উপায় নেই এখানে আজ ভোট।

৩৮ নং কেন্দ্রে ৪ নং বুথে দায়িত্বে রয়েছেন উখিয়ার পোষ্ট মাষ্টার জসিম উদ্দীন । তিনি এ কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার। তিনি আক্ষেপ করে বললেন, জীবনে এমন ভোট দেখিনি, আমার ৪ নং বুথে সকাল ৮ টা থেকে বেলা ১১ টা ৩০ মিনিট পর্যন্ত ৪৪৯ ভোটের মধ্যে একটি ভোটও পড়েনি।

একই অবস্থা ওই কেন্দ্রের দোতলার ৫ নং বুথে। এখানের প্রিজাইডিং অফিসার রতœাপালং স্কুলের শিক্ষক মনসুর। বুথে তিনিসহ ৩ জন বসে আসেন ভোটারের অপেক্ষায়। বাইরে প্রচণ্ড রোদ, কিন্ত ভেতরে তাদের চোখেমুখে কালো মেঘের ছায়া। তাদের মন খারাপের একটিই কারন তাদের বুথে ৪০২ টি ভোটের মধ্যে একটি ভোটও পড়েনি। তার মতে, এ যেন উখিয়ার জন্য একটি ইতিহাস। সেই ইতিহাসের অংশ হলাম আমরা।

প্রসঙ্গত,আজ ২৪ মার্চ কক্সবাজারের পাঁচ উপজেলা মহেশখালী, পেকুয়া, রামু,উখিয়া ও টেকনাফে ভোট অনুষ্ঠিত হচ্ছে।

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer