প্রকাশিত: ২২/০৮/২০২১ ১২:১৩ পিএম

নিজস্ব প্রতিবেদক,উখিয়া::

কক্সবাজারের উখিয়ায় পৃথক অভিযান চালিয়ে ৪৯ হাজার পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গাসহ ৩ জন কে আটক করেছে কক্সবাজারস্থ র‍্যাব-১৫’র অভিযানিক দল।

জানাগেছে,উপজেলার পালংখালী গয়ালমারা এমএসএফ হাসপাতাল রোড থেকে আমির হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে ৩০ হাজার পিস ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-১৫।

শনিবার ২১শে আগষ্ট রাত ৮ টা ৩০ মিনিটের সময় উখিয়ার পালংখালী ইউনিয়নের গয়ালমারা এলাকার এম,এস,এফ হাসপাতালের ফাঁকা রাস্তায় ইয়াবা ক্রয় বিক্রয় হচ্ছে,এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে র‍্যাব-১৫’র একটি অভিযানিক দল।এসময় গোপন তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের কোতয়ালী থানার আসাদগঞ্জের লামাবাজার এলাকার মৃত্যু জামাত আলীর পুত্র:মোঃ আমির হোসেন (৬১)কে গ্রেফতার করা হয়।তার হেফাজতে থাকা ৩০ হাজার পিস,ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

অপরদিকে একই দিন দিবাগত রাতে উখিয়ার মরিচ্যা এলাকা থেকে ১৯ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি রোহিঙ্গা কে আটক করেছে কক্সবাজারস্থ র‍্যাব-১৫’র একটি অভিযানিক দল।ধৃতদের উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে

পাঠকের মতামত

কক্সবাজারে শুল্ক ফাঁকি,জাল কাগজে যন্ত্রাংশ এনে তৈরীকৃত ৩ টি বিলাসবহুল গাড়ী জব্দ

কক্সবাজারে শুল্ক ফাঁকি ও জাল কাগজপত্রের মাধ্যমে বিদেশ থেকে যন্ত্রাংশ এনে তৈরিকৃত পূর্ণাঙ্গ তিনটি বিলাসবহুল ...

রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি, শিশু নিহত, নারীসহ আহত ৬

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরে সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। সন্ত্রাসীদের গুলিতে বিদ্ধ হয়ে ...
Single Page Footer