প্রকাশিত: ০৯/০৮/২০২১ ২:৪৩ পিএম , আপডেট: ০৯/০৮/২০২১ ৩:০৬ পিএম

বিশেষ প্রতিনিধি
উখিয়ায় ৪৭০ ভরি ওজনের ৩৩টি স্বর্ণের বারসহ মো. জয়নুল আবেদীন (৬৫) নামে এক রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ সোমবার সকাল সাড়ে ৬ টার দিকে পালংখালীর টিভি টাওয়ার সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক জয়নাল বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তের শূণ্য রেখায় বসবাস করেন।

কক্সবাজারের ৩৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ জানিয়েছেন, বিজিবির কাছে খবর ছিল, কতিপয় চোরাকারবারী অবৈধভাবে স্বর্নের একটি বড় চালান মায়ানমার হতে বাংলাদেশে এনে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে যাবে। এর প্রেক্ষিতে ভোরে বিজিবির একটি টিম টিভি টাওয়ার নামক স্থানে রাস্তার পাশে অবস্থান নেয়। এক পর্যায়ে এক ব্যক্তিকে সীমান্ত হতে কুতুপালং এর দিকে পায়ে হেটে আসতে দেখে সন্দেহভাজন হিসেবে তল্লাশী করা হয়। এসময় তার কাছে ৪৭০ ভরি ওজনের ৩৩টি স্বর্ণের বার পাওয়া যায়। যার বাজার মূল্য প্রায় ২ কোটি ৯১ লাখ ৪০ হাজার টাকা।
তিনি জানান, আটক ব্যক্তিকে উখিয়া থানায় সোপর্দ এবং উ্দ্ধার করা স্বর্ণ কক্সবাজার ট্রেজারী অফিসে জমা করার প্রক্রিয়া চলছে।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer