প্রকাশিত: ২৪/০২/২০২২ ৯:৪৭ এএম

ফারুক আহমদ, উখিয়া::
উখিয়ার পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৯ ম শ্রেণীর ছাত্রী সুমাইয়া আক্তার (১৬) নিখোঁজের ২৩ দিন পর তার হদিস মেলেনি।

নিখোঁজ স্কুল ছাত্রী উদ্ধার না হওয়ায় বিদ্যালয়ের শিক্ষার্থী , সহপাঠী ও পরিবারের সদস্যদের মাঝে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।

জানা গেছে, উপজেলার হলদিয়া পালংয়ের ৩নং ওয়ার্ডের রুমখাঁ পশ্চিম বড়বিল গ্রামের জাগির হোসনের স্কুল পড়ুয়া কন্যা সুৃমাইয়া আকতার গত ১ ফেব্রুয়ারি সকালে শিক্ষকের নিকট প্রাইভেট পড়তে বাড়ি থেকে বের হয়। ওই দিন থেকেই নিখোঁজ হন তিনি।

পরিবারের সদস্যরা জানান, আত্বীয় স্বজন ও সম্ভাব্য অনেক জায়গায় খুঁজাখুজি করেও তার সন্ধান মেলেনি।

এ দিকে নিখোঁজের মা আলকিজ বেগম এ ব্যাপারে উখিয়া থানায় সাধারণ ডায়েরি লিপিবদ্ধ করেন । যার নম্বর ৮৮ তারিখ ২ ফেব্রুয়ারি। তদন্তকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পান এসআই কার্তিক চন্দ্র পাল।

পিতা জাগির হোসন অভিযোগ করে বলেন , আমার স্কুল পড়ুয়া কন্যা সুমাইয়া নিখোঁজের ৩ সপ্তাহ পার হয়ে গেছে। মেয়েকে উদ্ধারে আমরা বার বার পুলিশের কাছে ধর্ণা দিচ্ছি। পুলিশের নিকট হতে সে রকম কোন সহযোগীতা পাচ্ছিনা।

তিনি আরও বলেন , অপহরণ চক্রের সদস্যরা, আমার মেয়েকে অজ্ঞাত স্থানে আটকে রেখে নির্যাতন চালাচ্ছে ।

দ্রুত স্কুল ছাত্রী সুমাইয়াকে উদ্ধার করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর নিকট জোরদাবী জানিয়েছেন সহপাঠীরা

পাঠকের মতামত

টেকনাফে পঁচা-দুর্গন্ধযুক্ত পরিবেশে তৈরী হচ্ছে মিষ্টি; অনুমোদন ছাড়াই বাজারে বিক্রি!

পঁচা-দুর্গন্ধযুক্ত এলাকা এবং মারাত্মক এক অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী করা হচ্ছে হরেক রকমের মিষ্টি। অস্বাস্থ্যকর পরিবেশে ...

অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম ...

২৬-২৮ আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে মার্কিন প্রতিনিধিদল

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আসছে মার্কিন কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধিদল। আগামী ২৬-২৮ আগস্ট ...
Single Page Footer