প্রকাশিত: ১৭/০২/২০২২ ১১:০৭ এএম

কক্সবাজারের উখিয়ায় শরণার্থী ক্যাম্প থেকে এক লাখ ৬৯ হাজার ইয়াবাসহ এক রোহিঙ্গাকে আটক করেছে এপিবিএন।

বৃহস্পতিবার ভোরে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালীর ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি-১৬ ব্লক থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয় বলে ৮ এপিবিএন এর অধিনায়ক পুলিশ সুপার মোহাম্মদ শিহাব কায়সার খান জানান।

আটক মো. সাদেক হোসেন (২৫) উখিয়া উপজেলার বালুখালী ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি-১৬ ব্লকের মীর আহমদের ছেলে।

পুলিশ সুপার বলেন, “মিয়ানমার থেকে পাচার হয়ে আসা ইয়াবার বড় একটি চালান মজুদের খবরে অভিযান চালিয়ে ১ লাখ ৬৯ হাজার ইয়াবা উদ্ধার এবং সাদেককে আটক করা হয়।”
এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে বলে জানান শিহাব।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...