প্রকাশিত: ০১/১০/২০২১ ৭:১৭ পিএম

মোঃ শহিদ, উখিয়া ::
উখিয়া থেকে ১ লক্ষ পিস ইয়াবাসহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫।

শুক্রবার দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়।

আটকৃত আসামি হলেন, পালংখালীর উত্তর রহমতের বিলের মৃত কালু মিয়ার ছেলে আব্দুর রহিম প্রকাশ কালা মনিয়া (৩৯)।

এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যামে কক্সবাজার র‍্যাবের সহকারী পরিচালক ( মিডিয়া অফিসার) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বিষয়টি নিশ্চিত করেন এবং বলেন, র‍্যাব-১৫, কক্সবাজার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক কারবারী একটি অটোরিক্সাযোগে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট পাচারের উদ্দ্যেশ্যে টেকনাফ হতে কক্সবাজারের দিকে নিয়ে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল উখিয়ার পালংখালীর ময়নারঘোনা ১১নং রোহিঙ্গা ক্যাম্পের সিআইসি অফিস সংলগ্ন কক্সবাজার -টেকনাফের পাঁকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে তল্লাশী অভিযান শুরু করে। তল্লাশীর একপর্যায়ে টেকনাফের দিক হতে একটি অটোরিক্সা চেকপোস্টের কাছে আসলে র‍্যাব সদস্যগণ অটোরিক্সাটিকে থামার সংকেত দিলে অটোরিক্সাটি থামিয়ে অটোরিক্সা হতে দুইজন ব্যক্তি দৌড়ে পালিয়ে যাওয়ার ধৃত করে এবং পলাতক আসামী হলেন, বকতার মিয়া (৩৫), পিতা-মৃত সুলতান আহম্মেদ, সাং-উত্তর রহমতের বিল,
দৌড়ে পালিয়ে যায়। ঐ সময় উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীর সাথে থাকা বস্তার ভিতর হতে সর্বমোট ১ লক্ষ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ অটোরিক্সাটি জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে ধৃত আসামী স্বীকার করে যে, পলাতক আসামীর সহযোগীতায় সে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কায়দায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট টেকনাফের সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছে।

গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উখিয়া থানায় হস্তান্তর কার্যক্রম চলমান। পলাতক আসামীকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

পাঠকের মতামত

কক্সবাজারের সাগরে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের রামুর হিমছড়িতে সাগরে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও ...

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...