প্রকাশিত: ০৫/০৯/২০২১ ৮:৪২ পিএম

শ.ম.গফুর,উখিয়া::
কক্সবাজার,চট্টগ্রাম ও সেন্টমার্টিন হতে নতুন করে ক্যাম্পে আশ্রয় নেয়া ১২ রোহিঙ্গাকে আটক করে ট্রানজিট ক্যাম্পে প্রেরণ করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

সুত্র জানায়,৫ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫ টার দিকে উখিয়ার মধুরছড়া পুলিশ ক্যাম্পের আওতাভুক্ত ক্যাম্প নং-৪’র ব্লক নং-সি-২৩,২৫,এফসিএন নং-২৪৯৭১০ ও ব্লক নং- ই-১৫, এফসিএন নং-১৯৫৬৫৫’র আটকদের বোন-খালা নানীর বসত ঘরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।উক্ত বস্তিঘর গুলোতে আলাদা ভাবে লুকিয়ে থাকা ১২ রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশু উদ্ধার পূর্বক আটক করে।

এরা হলো, মনোয়ারা (৩৫),পিতা-মৃত বশির আহমেদ
,স্বামী-মৃত হাসান জোহার,সে মিয়ানমারের মংডুর বুচিদং থানার বাসিন্দা।তাহার ছেলে ইসমাইল(১১) নামের এক ছেলে রয়েছে।মনোয়ারা ১৫ বছর পূর্বে মিয়ানমার হতে পালিয়ে এসে কক্সবাজারের পাহাড়তলী এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিল।পারভিন(২৩), স্বামী আমিরুল ইসলাম। তার মা,বোন-ভাই সহ ৯ জন ২০১০ মিয়ানমার থেকে পালিয়ে চট্টগ্রামের রাউজানে বসবাস করে আসছিল।সৈয়দুল আমিন (২১ মিয়ানমারের মংডুর শিকদার পাড়ার বাসিন্দা জাফর আহমদের ছেলে। সে সেন্টমার্টিনে ৪ মাস কাজ করে ক্যাম্প-৪’র ব্লক-ই-১৫ এর খালা মুবিনার বস্তিঘরে আশ্রয় নিয়েছিল।

আটককৃত রোহিঙ্গাদের ক্যাম্প-৪ এর ইনচার্জ বরাবর হাজিরা করা হলে, ক্যাম্প ইনচার্জের নির্দেশনায় আপাতত ঘুমধুমস্থ ট্রানজিট ক্যাম্পে প্রেরণ করা হয়েছে,এমনটাই নিশ্চিত করেছেন কক্সবাজার-১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের(এপিবিএন)অধিনায়ক (এসপি)মোঃ নাইম উল হক।

পাঠকের মতামত

কক্সবাজারের সাগরে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের রামুর হিমছড়িতে সাগরে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও ...

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...