মিথ্যা ও হয়রানি মুলক মামলায় জামিন পাওয়ায় সাংবাদিক টিপু সম্বর্ধিত
মিথ্যা ও হয়রানি মুলক মামলায় জামিন পাওয়ায় সহকর্মীদের সম্বর্ধনায় সিক্ত হলেন সিনিয়র সাংবাদিক জসিম উদ্দিন ...

ডেস্ক নিউজ:
কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী বাজারে সিএনজিতে তল্লাশি করে ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করেছে বিজিবি। মঙ্গলবার দুপুরে ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- টেকনাফের হোয়াইকং খারিক্ষাঘোনার রশিদ মোহাম্মদের ছেলে মো. মোস্তাফিজ (২০) ও তুলাতলীর মো. হোসেন শরীফের ছেলে মো. জাফর ইসলাম (২৫)।
কক্সবাজার ৩৪-বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সিএনজিতে তল্লাশি চালিয়ে ১০ হাজার ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করেছে বিজিবি। তাদের শরীরে কৌশলে লুকানো অবস্থায় নয় হাজার ৫০০ পিস ইয়াবা পাওয়া যায়। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান লে. কর্নেল আলী হায়দার আজাদ।
পাঠকের মতামত