প্রকাশিত: ১৪/০৮/২০১৭ ১০:৩৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:০৯ পিএম

ফারুক আহমদ, উখিয়া:
উখিয়ার বালুখালীতে প্রতিপক্ষের হামলায় বয়োবৃদ্ধ মহিলাসহ ২ জন আহত হয়েছে। গত রবিবার রাতে এ ঘটনাটি ঘটেছে। আহতদের কে উখিয়া হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে উখিয়া থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জানা যায়, উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী জমিদারপাড়া গ্রামের হাবিবুল কবিরের বাড়িতে রাত সাড়ে ৮টার দিকে একদল সন্ত্রাসী অবৈধ দেশীয় তৈরী অস্ত্রসষস্ত্র নিয়ে হানা দেয়। এক পর্যায়ে বাড়ি ঘরের দরজা, চালের টিন ও ঘেরা টেংরা ভাংচুর চালায়। এ সময় বাঁধা দেওয়ার চেষ্টা করলে হামলাকারীরা দা, কিরিচ দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্বক ভাবে জখম করে। এতে মারাত্বক আঘাতপ্রাপ্ত হয় মৃত মৌলভী কবির আহমদ মাষ্টারের স্ত্রী ছলিমা খাতুন (৭৫) ও ছেলে নাছিমুল কবির (৩৫)। শোর চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আহতদেরকে উদ্ধার করে উখিয়া হাসপাতালে ভর্তি করে।

মামলার বাদী ও মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজের বাংলা বিভাগের প্রভাষক হাবিবুল কবির অভিযোগ করে বলেন, আমার অনুপস্থিতির সুযোগে প্রতিপক্ষগং পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিত ভাবে নুরুল আমিন জুনুর নেতৃত্বে একদল ভাড়াটিয়া সন্ত্রাসী আমার বসতবাড়ী ভাংচুরসহ বয়োবৃদ্ধ মাতা ও ভাইকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্বক জখম করে। শুধু তাই সন্ত্রাসীরা বাড়িতে ঢুকে স্বর্ণলংকার ও নগদ টাকা ছিনতাই করে পালিয়ে যায়। স্থানীয় গ্রামবাসীরা জানায় দু’পক্ষের মধ্যে র্দীঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসীরা এ ঘটনাটি ঘটায়।
এ ব্যাপারে আলী হোছনের ছেলে নুরুল আমিন জুনু, দিদার মিয়া, আবছার মিয়া, মোঃ কালু ও মৃত ছৈয়দ আলমের পুত্র জাহাঙ্গীর ও আলমগীরসহ ৭জনকে আসামী করে উখিয়া থানায় এজাহার দায়ের করা হয়েছে বলে জানা গেছে। উখিয়া থানার ডিউটি অফিসার জানান, ঘটনাটি তদন্ত পূর্বক জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...