প্রকাশিত: ১৪/০৬/২০১৯ ১০:৪২ পিএম

ফারুক আহমদ, উখিয়া:

ইয়াবা ব্যবসায়ী, হত্যা ও অপহরণ মামলার পলাতক আসামী কামাল উদ্দিনকে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৪ জুন) বিকেলে কোটবাজার ষ্টেশন হতে উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের নেতৃত্বে স্থানীয় জনতা তাকে ধৃত করে পুলিশের নিকট সোপর্দ করে। তার গ্রেপ্তারের সংবাদ শুনে স্থানীয় গ্রামবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে।

উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের পশ্চিম রুমখাঁপালং বড় বিল গ্রামের কবির আহমদ প্রকাশ ভিসিয়ার কবিরের পুত্র কামাল উদ্দিন পুলিশের সোর্স হিসেবে এলাকায় ব্যাপক ত্রাসের রাজত্ব কায়েম করে। ইয়াবা ব্যবসায়ীর সাথে সখ্যতা গড়ে তুলে এলাকায় ইয়াবার আখড়া সৃষ্টি করে।

সম্প্রতি একই এলাকার মোহাম্মদের পুত্র নাছির উদ্দিন হত্যাকান্ডের সরাসরি অংশ নেন এই কামাল। হত্যা মামলার আসামী ছাড়াও তার বিরুদ্ধে অপহরণ মামলাও রয়েছে থানায়। এলাকাবাসীর অভিযোগ মামলার খাতায় পলাতক থাকলেও পুলিশ তাকে গ্রেপ্তার করে না। অনেকে বলে তিনি পুলিশের সোর্স।

জানা গেছে, শুক্রবার বিকেলে উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের নেতৃত্বে স্থানীয় জনতা কুখ্যাত সন্ত্রাসী ও ইয়াবা ব্যবসায়ী কামাল উদ্দিনকে কোটবাজার হতে ধৃত করে পুলিশের নিকট সোপর্দ করেন।

উখিয়া থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের,কামাল উদ্দিনকে আটকের ঘটনা সত্যতা স্বীকার করেন।

পাঠকের মতামত

অচল কক্সবাজার সৈকতের একমাত্র অ্যাম্বুলেন্স, ঝুঁকিতে পর্যটকদের জরুরি সেবা

বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারে প্রতিদিন ভিড় করেন হাজারো পর্যটক। নারী, শিশু, বৃদ্ধসহ সব বয়সী মানুষের ...

কক্সবাজারে পর্যটক মৃত্যুর ঘটনায় প্যারাসেইলিং মালিক ফরিদ গ্রেফতার

কক্সবাজারের দরিয়ানগর সৈকতে প্যারাসেইলিংয়ের সময় নিরাপত্তাজনিত অবহেলায় পর্যটক অক্ষর সৌভিক রায় (৩১) নিহত হওয়ার ঘটনায় ...
Single Page Footer