প্রকাশিত: ০২/০৮/২০২১ ৬:৪৯ পিএম

ডেস্ক রিপোর্ট ::
কক্সবাজারের উখিয়ায় ৯৯৬.৩২ গ্রাম ওজনের ছয়টি স্বর্ণের বারসহ মোঃ আবছার উদ্দিন (১৯) নামের এক চোরাচালানকারীকে আটক করেছে বিজিবি। জব্দকৃত স্বর্ণের দাম আনুমানিক দাম ৬০ লাখ টাকা বলে বিজিবি জানিয়েছেন। রোববার (১ আগষ্ট) বিকালে উখিয়ার মরিচ্যা যৌথ চেকপোস্টে ওইসব স্বর্ণের বার উদ্ধার করে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)। এ সময় একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

আটক আবছার উপজেলার থাইংখালী রহমতেরবিল এলাকার মোহাম্মদ হোসনের ছেলে। রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) অধিনায়ক ইব্রাহীম ফারুক বলেন, আমাদের কাছে খবর ছিল আন্তজার্তিক চোরাচালান চক্রের একজন সদস্য বিপুল পরিমান স্বর্ণালংকার নিয়ে অবৈধভাবে মায়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করেছে। এরই প্রেক্ষিতে মরিচ্যা যৌথ চেকপোস্টে তল্লাশি চালায় বিজিবি। এ সময় সিনএনজি গাড়ির এক যাত্রীকে সন্দেজনক মনে হলে তাকে গাড়ি থেকে নামানো হয়। পরে তাকে তল্লাসি করা হলে তার কোমরে প্যান্টের ভিতরে অভিনব কৌশলে লুকায়িত অবস্থায় ছয়টি স্বর্ণের বার পাওয়া যায়।

চোরাচালানকারীর উদ্ধৃতি দিয়ে অধিনায়ক বলেন, স্বর্ণের বারগুলো রোববার সকালে বালুখালী সীমান্ত অতিক্রম করে ৩৬ লক্ষ টাকার বিনিময়ে মায়ানমার থেকে ক্রয় করা হয়। এগুলো সিলেট হয়ে ভারতে পাচার হত। ইব্রাহীম ফারুক বলেন, ধৃতকে রামু থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণালংকার কক্সবাজার ট্রেজারী অফিসে জমা করা হয়েছে।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...