
শ.ম.গফুর,উখিয়া,কক্সবাজার:
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের সেপটিক ট্যাংক থেকে শফিকুল ইসলাম (২৬) নামে এক মৌলভীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২ মার্চ) বেলা সাড়ে ১১ টার দিকে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরের ক্যাম্প-১ এর আমবাগান এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত শফিকুল ইসলাম এক নম্বর ক্যাম্পের সি-আই ব্লকের লোকমান হাকিমের ছেলে। তিনি একটি মসজিদে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, গত ২১ তারিখ থেকে মাওলানা শফিকুল ইসলাম নিখোঁজ ছিল। এরপর পুলিশ অভিযান চালিয়ে সন্দেহভাজন দুইজনকে আটক করে। জিজ্ঞাসাবাদে তাদের দেয়া তথ্য অনুযায়ী সেপটিক ট্যাংকের ভেতর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নুরুল ইসলাম মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ হত্যাকাণ্ডে জড়িত দুইজন আটক রয়েছে। আরও কারা জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ। লাশ উদ্ধার করে ময়না তদন্তের কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

পাঠকের মতামত