প্রকাশিত: ১৭/০৩/২০২২ ২:৪৫ পিএম

হুমায়ুন কবির জুশান,উখিয়া ::
উখিয়া শহিদ মিনার প্রাঙ্গনে সপ্তাহ ব্যাপী সুবর্ণজয়ন্তী মেলা শুভ উদ্ভোধন করেছেন নবাগত উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব। মেলায় প্রথম দিনে দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। মেলায় বিভিন্ন সরকারি সেবাদানকারি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন। এতে বাঙালির সংস্কৃতি বিনোদন ও মুক্তিযুদ্ধ, ফায়ার সার্ভিস, সরকারি বিভিন্ন দপ্তরে সেবা সমূহ বিশেষ করে ভূমি অফিসের সেবা কিভাবে জনগণের দৌড়গোড়ায় পৌছানো যায় সে ব্যাপারে দর্শনার্থীদের সচেতন করা হচ্ছে বলে জানিয়েছেন সহকারি কমিশনার ভূমি তাজ উদ্দিন আহমেদ। মেলা উদ্ভোধনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আরো উপস্থিত ছিলে উখিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সন্জয় মোরশেদ, রাজাপালং ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গির কবির চৌধুরী, রত্নাপালং ইউনিয়নের চেয়ারম্যান নুরুল হুদা, উখিয়া প্রেসক্লাবের সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ারসহ সরকারি বেসরকারি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম ...

২৬-২৮ আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে মার্কিন প্রতিনিধিদল

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আসছে মার্কিন কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধিদল। আগামী ২৬-২৮ আগস্ট ...
Single Page Footer