প্রকাশিত: ২২/১১/২০২০ ৭:৩৬ এএম

উখিয়ায় অবৈধভাবে মোবাইল ফোনের সিম কার্ড বিক্রির অভিযোগে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)।

আটক মোহাম্মদ যুবায়ের (৩২) উখিয়ার ১৫ নম্বর জামতলী রোহিঙ্গা ক্যাম্পের এইচ-১৫ ব্লকের বাসিন্দা নূর মোহাম্মদের ছেলে।

আজ শনিবার (২১ নভেম্বর) সকাল ১১টায় উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের জামতলী রোহিঙ্গা ক্যাম্প থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৭০টি সিম কার্ড এবং নগদ ৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

এপিবিএন-এর কক্সবাজারস্থ ১৬ ব্যাটালিয়ানের অধিনায়ক এসপি হেমায়েতুর রহমান বলেন, ‘শনিবার সকালে উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্পের বাগঘোনা বাজারে রাস্তার উপর অবৈধভাবে মোবাইল ফোনের সিম কার্ড বিক্রির খবরে এপিবিএন-এর একটি দল অভিযান চালায়। অভিযানে ৭০টি সিম কার্ড এবং নগদ ৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। ’

পাঠকের মতামত

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...