প্রকাশিত: ১৩/০৫/২০২০ ৭:০৫ পিএম , আপডেট: ১৩/০৫/২০২০ ৯:০৩ পিএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

উখিয়া উপজেলায় বুধবার ১৩ মে সনাক্ত হওয়া ৫জন করোনা রোগীর মধ্যে ৪জন একই পরিবারের সদস্য। উখিয়ায় গত ১১মে সনাক্ত হওয়া পল্লী চিকিৎসক রোগীও একই পরিবারের সদস্য। তাদের ২ জন পরুষ, ২ জন মহিলা। তাদের সকলের বাড়ি রত্নাপালং ইউনিয়নের কোট বাজারের পুর্বে খোন্দকারপাড়ায়। তারা ৪ জনকে তাদের বাড়িতে হোম আইসোলেশনে রাখা হয়েছে। অপরজন করোনা রোগী জালিয়াপালং ইউনিয়নের পাইন্যাসিয়া গ্রামের ৬৮ বছর বয়স্ক একজন পুরুষ।

উখিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, সনাক্ত হওয়া রোগীদের বাড়ি ও চলাচল এলাকা লকডাউন (Lockdown) করে দেওয়ার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা স্বাস্থ্য টিম, স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ রোগীদের বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এছাড়া ৫ জন রোগীর কেস হিস্ট্রি ও শারীরিক অবস্থা দেখে তাদের কোথায় চিকিৎসা দেওয়া হবে তা সিদ্ধান্ত নেওয়া হবে বলে সুত্রটি জানিয়েছে। ১৩ মে সনাক্ত হওয়া ৫জন রোগী সহ উখিয়া উপজেলায় করোনা রোগীর সংখ্যা এখন ১৪ জন।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer