প্রকাশিত: ১৩/১২/২০১৮ ১১:৩৬ এএম , আপডেট: ১৩/১২/২০১৮ ১১:৩৭ এএম

নিজস্ব প্রতিবেদক ::

উখিয়ার রুমখাঁ বাজার পাড়া গ্রামের মৃত শ্রী হরি দাশ প্রকাশ লিটনের শিশু কন্যা পশ্চিম রত্না সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্রী পুতুল রাণী (৮) কে ধর্ষণ করেছে তার আপন চাচাত ভাই খোকন দাশের ছেলে নিলয় দাশ (১৬)।

এ ঘটনায় ধর্ষিতার মাতা ঝর্ণা রানী দে বাদী হয়ে উখিয়া থানায় একটি এজাহার দায়ের করেন।

পুলিশ সরেজমিনে তদন্ত করে ও ধর্ষিতার ডাক্তারী পরিক্ষা সম্পন্ন করে ধর্ষনের সত্যতা নিশ্চিত হওয়ায় দায়েরকৃত এজাহারটি ধর্ষণ মামলা হিসেবে রুজু করেন।
ধর্ষিতার মাতা ঝর্ণা রানীর সাথে কথা বলে জানা যায়, স্বামীহীন সংসারে দুই ছেলে এক মেয়ে নিয়ে এনজিও সংস্থায় চাকুরী করে জীবনধারণ করে আসছিল।

প্রতিদিনের মতো সকাল ১০টায় চাকুরীস্থলে চলে যাওয়ার সুযোগে নিলয় দাশ তার মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করেন। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ঘটনাটি জানাজানি হয়ে যাওয়ায় সে আইনের আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই মোঃ আব্দুল খালেক জানান, মঙ্গলবার মধ্যরাতে রুমখাঁ বাজার এলাকা থেকে ধর্ষক নিলয় দাশকে আটক করা হয়।

পাঠকের মতামত

পালংখালী তে যুবদল নেতার ‘মাদক’ সিন্ডিকেট! ৫০ হাজার ইয়াবা ছিনতাই

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থ্যাংখালী এলাকায় ইউনিয়ন যুবদলের সহ-সাধারণ সম্পাদক রবিউল বশর ডাবলু, তার ...

উখিয়ায় অনিয়ন্ত্রিত বর্জ্যে পরিবেশ বিপর্যয়, সমন্বিত ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ

কক্সবাজারের উখিয়া উপজেলার বাজার, স্টেশন এলাকা এবং কক্সবাজার-টেকনাফ মহাসড়কের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে অনিয়ন্ত্রিতভাবে বর্জ্য ...
Single Page Footer