প্রকাশিত: ০৬/০১/২০১৯ ৭:৫৮ এএম , আপডেট: ০৬/০১/২০১৯ ৮:০৪ এএম

নিজস্ব প্রতিনিধি, উখিয়া::
শিক্ষাবান্ধব সরকার আবারো রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হওয়ায় উপজেলা ও গ্রামভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি শিক্ষার গুণগতমান আরো বৃদ্ধি পেতে পারে এমনটি মনে করছেন এলাকার শিক্ষানুরাগী, শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকমহল। গত ১০ বছরের প্রাথমিক শিক্ষাঙ্গন পর্যায়ে অভূতপূর্ব উন্নয়ন, শিক্ষক সংখ্যা বৃদ্ধি করে বেকারদের কর্মসংস’ান ও নতুন বছরের শুরুতেই শিক্ষার্থীরা বই পাওয়ার বিষয়টিকে অধিকতর গুরুত্ব সহকারে বিবেচনা করে এ সরকারের উত্তরোত্তর সাফল্য কামনা করে ইতিবাচক বিশ্লেষণ করছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। হাঙ্গরঘোনা অরবিন্দু মাস্টার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক জানান, বর্তমান সরকার এ স্কুলটি প্রতিষ্ঠার কারণে এলাকার অসংখ্য হতদরিদ্র পরিবারের মেধাবি শিক্ষার্থীরা পড়া লেখার সুযোগ পাচ্ছে। রাজাপালং ইউনিয়নের অজপাড়া গায়ে প্রতিষ্ঠিত এ স্কুলে বর্তমানে আড়াই শতাধিক ছাত্রছাত্রী রয়েছে। তিনি বলেন, স্কুলটি প্রতিষ্ঠা না হলে এসব কোমলমতি শিশুরা শিক্ষা বঞ্চিত হয়ে ঝরে পড়া অবস’ায় বিভিন্ন শিশু শ্রমের সাথে জড়িত হওয়া ছাড়া আর কোন উপায় ছিলনা। হাঙ্গরঘোনা গ্রামের ৮০ শতাংশ পরিবার যাদের নুন আনতে পান্তা ফুরায়, তাদের ছেলে-মেয়েরা পড়া লেখার সুযোগ পাবে এমন আশা কোন দিন করেনি বলে সাংবাদিকদের জানান স’ানীয় কালাধন বড়-য়া নামের এক কৃষক। এভাবে অসংখ্য হতদরিদ্র পরিবার তাদের ছেলে মেয়েদের স্কুলে পড়াতে পেরে সন’ষ্ট। যদিওবা স্কুলের প্রধান শিক্ষক আক্ষেপ করে শিক্ষক স্বল্পতা ও আসবাবপত্র সংকটের কথা উল্লেখ করেন।একইভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার গ্রামীণ জনপদের দোরগোড়ায় শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার মহান উদ্যোগ গ্রহই করে রাজাপালং ইউনিয়নের ফলিয়াপাড়ার অনতিদুরে ঘোনারপাড়া নামক অজপাড়া গায়ে একটি শিক্ষা প্রতিষ্ঠান চালু করেছে। যেটির নাম রাখা হয়েছে নুরুল ইসলাম চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
উক্ত বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রাজাপালং ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী জানান, প্রধানমন্ত্রীর বদান্যতায় এভাবে উখিয়ার বিভিন্ন স’ানে গত ১০ বছরে ১০ টি নতুন প্রাথমিক বিদ্যালয়, নুরুল ইসলাম চৌধুরী স্কুল এ্যান্ড কলেজ, দরগাহবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেন্টার নির্মাণ করা হয়েছে প্রায় ১০ টি। অর্ধশতাধিক জরাজীর্ণ স্কুল ভবন সংস্কার ও উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন সম্প্রসারণ করে প্রাথমিক পর্যায়ে শিক্ষাঙ্গনের অনুকুল পরিবেশ সৃষ্টি করেছে।
সাবেক কক্সবাজার জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মাস্টার শামশুল আলম জানান, বর্তমান সরকার প্রাথমিক শিক্ষাসহ মাধ্যমিক ও উচ্চ শিক্ষার পাশাপাশি উখিয়ার মহিলা কলেজ ও উখিয়া উচ্চ বিদ্যালয়কে সরকারিকরণ করে বর্তমান সরকার শিক্ষাবান্ধবতার পরিচয় দিয়েছে। এরই ধারাবাহিকতায় স’ানীয়রা আগামীতে এ অবস’ার আরও উন্নতি হবে এমনটাই আমা করছেন।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...
Single Page Footer