প্রকাশিত: ২০/১১/২০২১ ১০:৫৭ এএম

কক্সবাজারের উখিয়ায় একটি অটোরিকশা থেকে দেড়লাখেরও বেশি ইয়াবাসহ আলী হোসেন (২৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। আটক আলী হোসেন উপজেলার পালংখালী ইউনিয়নের জুমেরছড়ার প্রয়াত শফি উল্লাহর ছেলে।

শুক্রবার বিকালে উখিয়ার শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের পালংখালী ইউনিয়নের বালুখালী স্টেশনে এ অভিযান চালানো হয়।

র‌্যাব-৭ চট্টগ্রাম ব্যাটালিয়ানের সহকারী পরিচালক (গণমাধ্যম) ফ্লাইট লেফটেন্যান্ট নিয়াজ মোহাম্মদ চপল জানান, শুক্রবার বিকালের দিকে উখিয়ার থাইংখালী স্টেশন থেকে কক্সবাজারমুখী একটি যানবাহনে ইয়াবার বড় একটি চালান আসার খবরে বালুখালী স্টেশনে অস্থায়ী তল্লাশি চৌকি স্থাপন করে র‍্যাব। এক পর্যায়ে সন্দেহজনক একটি সিএনজি চালিত অটোরিকশাকে থামার জন্য নির্দেশ দেওয়া হয়। এ সময় গাড়ি থেকে নেমে এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা ধাওয়া দিয়ে ওই ব্যক্তিকে আটক করে। পরে তার স্বীকারোক্তি মতে গাড়ির চালকের আসনের নিচে বিশেষ কৌশলে বস্তার ভিতর লুকিয়ে রাখা ১ লাখ ৬৭ হাজার ৪৫০টি ইয়াবা পাওয়া যায়।

আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে বলে জানান র‌্যাব কর্মকর্তা নিয়াজ মোহাম্মদ চপল।

পাঠকের মতামত

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...
Single Page Footer