প্রকাশিত: ১৬/০৪/২০১৯ ১২:২৩ পিএম

উখিয়া নিউজ ডটকম::
উখিয়া বাজারে অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ৬৪ হাজার পিস বার্মিজ সিগারেটসহ রমজান আলী (২০) নামে এক যুবকরেক আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা। সোমবার রাত ৯টার দিকে উখিয়া বাজারের হাসেম স্টোরে অভিযান চালিয়ে এসব সিগারেট জব্দ করা হয়েছে।
আটক রমজান আলী উখিয়ার পুর্ব ডিগলিয়া এলাকার আবদুস শুক্কুরের ছেলে।
র‌্যাব-১৫ এর কর্মকর্তা এএসপি মো. শাহ আলম জানান, উখিয়া বাজারে হাসেম স্টোর নামক দোকানে অবৈধ বার্মিজ সিগারেট ক্রয়-বিক্রয় হচ্ছে- এমন খবর পেয়ে সোমবার রাতে অভিযান চালানো হয়। অভিযানে রমজান আলী নামে একজনকে আটকের পর তার স্বীকারোক্তি মতে তল্লাশি করে ১টি প্লাস্টিকের বস্তা এবং ৬টি কার্টন জব্দ করা হয়। তা খুলে আমদানি নিষিদ্ধ ৬৪ হাজার পিস বার্মিজ সিগারেট উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, উদ্ধার হওয়া সিগারেটসহ আটক যুবককে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...
Single Page Footer