প্রকাশিত: ১২/০২/২০১৯ ৭:৩২ পিএম , আপডেট: ১২/০২/২০১৯ ৯:৪৯ পিএম

আবদুল্লাহ আল আজিজ, উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজারের উখিয়া সদরের কাঁচা বাজারে অভিযান চালিয়ে মিয়ানমারের সাড়ে ২০ হাজার পিস সিগারেট ও ২০০ কেজি কালো ও নীল রংয়ের পলিথিনসহ খুরশেদ আলম (৪০) নামে একজনকে আটক করেছে র‌্যাব সদস্যরা। আটক খুরশেদ আলম উখিয়া সদরের শীলের ছড়া গ্রামের নুরুল আমিনের ছেলে।

সোমবার রাত ১১ টার দিকে র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ানের (র‌্যাব-৭) টেকনাফ ক্যাম্পের ইনচার্জ লেঃ মির্জা শাহেদ মাহতাব এক্স বিএন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার সকালে উখিয়া সদর কাঁচা বাজারে নিষিদ্ধ মিয়ানমারের সিগারেট ও পলিথিন বিক্রি হচ্ছে, এমন খবর পেয়ে টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল এএসপি শাহ আলমের নেতৃত্বে র‌্যাবের একটি দল কাঁচা বাজারের পাশে ‘খুরশেদ স্টোর’ নামক একটি দোকানে অভিযান পরিচালনা করে। এসময় দোকানে তল্লাশি চালিয়ে মিয়ানমারের নিষিদ্ধ ২০ হাজার সিগারেট ও ২০০ কেজি পলিথিন উদ্ধার করে। এ ঘটনায় খুরশেদ আলমকে আটক করা হয়।

উদ্ধার সিগারেটের দাম ২লাখ টাকা ও পলিথিনের দাম ৪০ হাজার টাকা। এ বিষয়ে আটক ব্যাক্তিকে সংশ্লিষ্ট ধারায় মামলা দিয়ে উখিয়া থানায় সোর্পদ করা হয়েছে বলে জানায় এই কর্মকর্তা।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...