প্রকাশিত: ১৭/০৮/২০২১ ২:০৭ পিএম

উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজারের উখিয়ায় রাজাপালং এলাকায় অভিযান পরিচালনা করে ৯ হাজার ৭’শ পিছ ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব -১৫।

আটককৃত শাহাজাহান উখিয়া রাজাপালং ইউনিয়নের ডেইল পাড়ার মৃত বাছা মিয়ার ছেলে।

সোমবার (১৬ আগস্ট) দুপুর ১ টা ৩০ মিনিটের দিকে রাজাপালং জাদিমুরার উত্তর পার্শ্বে মেসার্স উখিয়া বিল্ডার্স এন্ড কোং এর সামনে পাকা রাস্তার উপর থেকে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান অভিযান পরিচালনা করে তাকে আটক করেন।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া রাজাপালং ইউপিস্থ জাদিমুরার উত্তর পার্শ্বে মেসার্স উখিয়া বিল্ডার্স এন্ড কোং এর সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে সন্দেহভাজন একজনকে আটক করা হয়। পরে তার সাথে থাকা পলিথিন ব্যাগ তল্লাশী করে ৯ হাজার ৭’শ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

তিনি আরো জানান ব্যাপক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী স্বীকার করেন তারা দীর্ঘদিন যাবৎ টেকনাফের সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে।

পরবর্তী আটককৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...