প্রকাশিত: ০৭/০৯/২০১৯ ১২:১০ পিএম , আপডেট: ০৭/০৯/২০১৯ ১২:১৬ পিএম

আবদুল্লাহ আল আজিজ, উখিয়া নিউজ ডটকম :

উখিয়ার পালংখালী বাজারে অভিযান চালিয়ে থেকে ৭ হাজার ৮৯০ পিস ইয়াবাসহ মোঃ ইসমাইল (১৯) নামে এক যুববকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)।

শুক্রবার (৬সেপ্টেম্বর) আনুমানিক রাত সাড়ে ৮টার দিকে পালংখালীর বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মোঃ ইসমাঈল টেকনাফ পৌরসভার ২নং ওয়ার্ডের লেঙ্গুরবিল এলাকার জহিরের আহম্মেদের ছেলে।

সহকারী পুলিশ সুপার মোঃ মাহমুদুল হাসান মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা ক্রয়-বিক্রয়ের জন্য মাদক ব্যবসায়ী অবস্থান করছে এমন খবর পেয়ে র‍্যাবের চৌকস অভিযানিক দল অভিযান পরিচালনা করলে এসময় বিক্রির মজুদ ৭হাজার ৮৯০ পিস ইয়াবাসহ ইসমাঈলকে আটক করা হয়। আটককৃত ইয়াবার বাজারমূল্য ৩৯ লাখ ৪৫ হাজার টাকা।

আটক ইসমাঈলকে ইয়াবাসহ উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...