প্রকাশিত: ২৩/১২/২০১৭ ৮:২৭ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৯:০৯ এএম

উখিয়া নিউজ ডটকম:::
কক্সবাজারের উখিয়ার সিএন্ডবি পুরাতন অফিস এলাকা থেকে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে এক রোহিঙ্গা ডাকাতকে গ্রেপ্তার করেছে। শুক্রবার রাত ১০ দিকে রোহিঙ্গারা ডাকাতির প্রস্তুতির গোপন সংবাদ পেয়ে উখিয়ার সিএন্ডবি পুরাতন অফিস এলাকায় অভিযান চালিয়ে এক ডাকাত গ্রেপ্তার করে।
র‌্যাব-৭ কক্সবাজারের কম্পানি কমান্ডার মেজর মো. রুহুল আমিন উখিয়া নিউজ ডটকমকে জানান, র‌্যাব সদস্যদের অভিযানে আটক রোহিঙ্গা ডাকাত হচ্ছে মোঃ রশিদুল্লা (২৭) পিতা-মোঃ শফি, সাং-চিংঢং,থানা-বুচিঢং, জেলা-আকিয়াব, দেশ-মায়ানমারকে গ্রেফতার করা হয়।পরবর্তীতে আসামিদের নিকট থেকে দেশীয় তৈরি ২ টি ওয়ান শুটারগান, ৫ টি ১২ বোর কার্তুজ, ০২ টি দেশীয় তৈরী কিরিচ উদ্ধার করা হয়। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানায় যে, সে লেদা শরণার্থী ক্যাম্পের বাসিন্দা।বিভিন্ন সময়ে তারা উক্ত এলাকায় ডাকাতি করে এবং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের লোকজনকে জিম্মি করে টাকা-পয়সা হাতিয়ে নেয়।উদ্ধারকৃত অস্ত্র-শস্ত্রসহ ধৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে উখিয়া থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...