প্রকাশিত: ১৯/০২/২০১৯ ৭:৩৭ এএম

বিশেষ প্রতিবেদক :
নব গঠিত র‌্যাব-১৫ এর পৃথক টীম অভিযান চালিয়ে ১৫ হাজার ৬’শ পিস ইয়াবা সহ ৩ মিয়ানমার নাগরিককে আটক করেছে। কক্সবাজারের উখিয়া উপজেলার শিলের ছড়া ও পানবাজার এলাকায় ১৮ ফেব্রুয়ারী এ অভিযান চালানো হয়।

র‌্যাব-৭, সিপিসি-২, কক্সবাজার কোম্পানী অধিনায়ক মেজর মোঃ মেহেদী হাসান জানান, নবগঠিত র‌্যাব-১৫ গোপন সংবাদের ভিত্তিতে ১৮ ফেব্রুয়ারী বিকাল সাড়ে ৫টার দিকে উখিয়া থানাধীন পানবাজার এলাকায় অভিযান চালায়। এসময় র‌্যাবের আভিযানিক দল ৫ হাজার পিস ইয়াবা সহ দুই মিয়ানমার নাগরিককে আটক করেন। আটককৃতরা হলেন, নূর আলম (৪০), পিতা-মৃত আব্দুল হক ও মোঃ জিয়াবুল রহমান (৩১), পিতা-মৃত-মোঃ নবী। উভয় সাং-কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প, ব্লক-এফ/৪৩, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার। উদ্ধাকৃত ইয়াবার মূল ২৫ লক্ষ টাকা।

তিনি আরো জানান, ১৮ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৫টার সময় র‌্যাব-১৫ এর একটি আভিযানিক দল কক্সবাজার জেলার উখিয়া থানাধীন পানবাজার এলাকায় অভিযান চালান। এসময় র‌্যাবের অভিযানিক দল ১০ হাজার ৬ পিস ইয়াবাসহ ১ জন বলপূর্বক মিয়ানমার নাগরিককে আটক করেছে। আটককৃত মোঃ হামিদ হোসেন (৪০), পিতা-মোঃ আলী হোসেন, সাং-কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প, ব্লক-১-ঈ, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার। উদ্ধাকৃত ইয়াবার মূল্য ৫৩ লক্ষ টাকা।

এব্যাপারে আসামীদের এবং উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার উখিয়া থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...
Single Page Footer