প্রকাশিত: ২২/০২/২০২০ ৩:০২ পিএম

নিজস্ব প্রতিবেদক::
চার হাজার ইয়াবাসহ তৈয়বা খাতুন (৪০) নামের নারীকে আটক করেছে র‌্যাব। ২১ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৩ টায় উখিয়া বালুখালী দুই নম্বর গজঘোনা গ্রামের হামিদ হোসেনের বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটকের সময় নারীটি য় ওই বাড়িতে ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিল বলে র‌্যাব দাবি করেছে। আটক তৈয়বা খাতুন একই এলাকার মো. আলী মিয়ার মেয়ে। র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, হামিদ হোসেনের বাড়িতে ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থানের খবর পেয়ে অভিযান চালিয়ে তৈয়বা খাতুনকে আটক করা হয়। এসময় ওই ঘর তল্লাশী করে চার হাজার ইয়াবা উদ্ধার করা হয়। তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
আটককৃত নারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

পাঠকের মতামত

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...

কক্সবাজারে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতির ডাম্পট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (২৫) নামের এক ছাত্রদল ...
Single Page Footer