প্রকাশিত: ২০/১০/২০১৯ ৮:২৮ পিএম

কক্সবাজারস্থ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫) উখিয়া উপজেলার পালংখালীতে অভিযান চালিয়ে প্রায় আড়াই হাজার পিচ ইয়াবা তিন মহিলাকে আটক করেছে।

র‌্যাব-১৫ এক মেইল বাতায় জানায়, গোপন সংবাদের তারা জানতে পারে যে,২০ অক্টোবর রবিবার কতিপয় মাদক ব্যবসায়ী উখিয়ার পালংখালী গয়ালমারা বায়তুল মাওয়া জামে মসজিদের সামনে কক্সবাজার-টেকনাফ পাকা রাস্তার উপর মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

এমন সংবাদের ভিত্তিতে ২০ অক্টোবর রবিবার সকাল পৌনে ১০ টায় র‌্যাব-১৫ এর একটি দল আভিযান চালিয়ে কক্সবাজার সদরের লম্বাঘোনার পিতা- মৃত আব্দুল আজিজের কন্যা ও স্বামী- আব্দুল মাজেদের স্ত্রী ছমিরা (২৮) ও পিতা- মৃত মীর আহমেদ এর কন্যা ও স্বামী-মৃত ফরিদ আহমেদের স্ত্রী রশিদা বেগম (৪০) এবং পেকুয়ার মগনামার পিতা- আব্দুর রশিদের কন্যা ও স্বামী- মোহাম্মদ ইসলামের স্ত্রী রোকেয়া বেগমকে (৪৭) গ্রেফতার করে।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত আসামীদের দেহ তল্লাশী করে সর্বমোট ২ হাজার ৪৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ১২ লক্ষ ৩৫ হাজার টাকা।

র‌্যাব-১৫ আরও জানায়,গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

মহেশখালীর এমএলএনজি টার্মিনাল থেকে আংশিক গ্যাস সরবরাহ শুরু

কক্সবাজারের মহেশখালী উপকূলে গভীর সমুদ্রে অবস্থিত ভাসমান এলএনজি টার্মিনালের যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে জাতীয় গ্রিডে ...

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে: উখিয়া ইউএনও

কক্সবাজারের উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ...

উখিয়ায় পিতার অবৈধ অস্ত্রের গুলিতে শিশু সন্তান গুলিবিদ্ধ: পিতা আটক

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে নিজের হাতের অবৈধ আগ্নেয়াস্ত্রের গুলিতে এক শিশু সন্তান গুরুতর আহত ...
Single Page Footer