প্রকাশিত: ২৫/০৫/২০১৭ ১২:০৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৩৭ পিএম

প্রেস বিজ্ঞপ্তি:
উখিয়ায় রত্নাপালং  পরিষদের পুরাতন ভবনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কক্সবাজার ইউনিট কর্তৃক আয়োজিত ২ দিন ব্যাপি রেডক্রস/রেড ক্রিসেন্ট আন্দোলন বিষয়ক মৌলিক প্রশিক্ষণ কর্মশালা গতকাল ২৪ মে সকাল ১০ টায় শুরু হয়।
উক্ত মৌলিক প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ইয়ুথ এন্ড ভোলান্টিয়ার ডিরেক্টর এস মাহমুদ তুহিন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কক্সবাজার ইউনিটের যুব প্রধান মোহাম্মদ হোসেন মাসুম, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কক্সবাজার ইউনিটের সেবা ও সাহিত্য বিভাগের প্রধান শাহাব উদ্দিন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কক্সবাজার ইউনিটের সেবা ও সাহিত্য বিভাগের উপ-প্রধান মেহেরুন জান্নাত নিসা।
প্রশিক্ষকগণ রেড ক্রস ও রেড ক্রিসেন্টের জন্ম ও ইতিহাস, রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের প্রতীক, আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলন, আন্তর্জাতিক মাববিক আইন, যুব রেড ক্রস ও রেড ক্রিসেন্টের জন্ম ও ইতিহাস, বাংলাদেশ রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটির সংগঠন ও কার্যক্রম বিভিন্ন বিষয় প্রশিক্ষণার্থীদের সামনে খুবই সহজ ভাবে উপস্থান করেন। এছাড়াও রেড ক্রিসেন্ট সোসাইটির নীতি ও আদর্শের মধ্যে থেকে সবাইকে মানবিক পৃথিবী গড়ে তুলার আহবান জানান।
রেডক্রস/রেড ক্রিসেন্ট আন্দোলন বিষয়ক মৌলিক প্রশিক্ষণ কর্মশালায় উখিয়ার ৫টি ইউনিয়নের প্রায় ৫০ জন প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

 

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...