প্রকাশিত: ৩১/১০/২০২১ ৫:৪৫ পিএম

আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য কক্সবাজারের উখিয়ার পাঁচ ইউপি নির্বাচন উপলক্ষে প্রার্থীদের প্রচারণায় রাত ৮টা পর বিধিনিষেধ আরোপ করেছে উপজেলা নির্বাচন কার্যালয়। গতকাল শনিবার রাতে উপজেলা নির্বাচন কার্যালয় কর্তৃক জারিকৃত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উখিয়ার পাঁচ ইউনিয়ন হল—জালিয়াপালং, রত্নাপালং, হলদিয়াপালং, রাজাপালং ও পালংখালী।

জানা যায়, আগামী ১১ নভেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। ওই পাঁচ ইউপিতে চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্য পদে ৩৬৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত ২৭ অক্টোবর প্রতীক বরাদ্দের পর থেকে তাঁরা নিজ এলাকায় নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ইরফান উদ্দিন জানান, আজ রোববার রাত ৮টার পর থেকে উখিয়ার কোনো এলাকায় উচ্চ স্বরে গান-বাজনা ও মাইকিং চললে অথবা কোনো প্রার্থীর সমর্থনে নির্বাচনী প্রচারণা চললে তাৎক্ষণিক নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চালানো হবে। জব্দ করা হবে প্রচারে ব্যবহার করা বাদ্যযন্ত্র। এমনকি আচরণবিধি লঙ্ঘনের দায়ে জরিমানাও করা হবে।

নির্বাচন কর্মকর্তা আরও বলেন, এসএসসি পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে বিধিনিষেধ মেনে চলতে হবে। এ জন্য সবাইকে সহযোগিতা করার অনুরোধ জানাচ্ছি। আরোপিত বিধিনিষেধ অমান্যের অভিযোগ ০১৬৭৫৮৭৫৯১৯ নম্বরের শুধু হোয়াটস অ্যাপে এসএমএসের মাধ্যমে জানানো যাবে।

পাঠকের মতামত

কক্সবাজারের সাগরে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের রামুর হিমছড়িতে সাগরে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও ...

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...